,

পাবনায় শ্রমিকলীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৪

pabnaপাবনা : টেন্ডার নিয়ে বিরোধের জের ধরে পাবনায় শ্রমিকলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শহরতলীর ছাতিয়ানী এলাকায় জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম ও শেখ আলম গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মালিথা (৪৮), আলিম মালিথা (৪২), দোলন মালিথা (৩০) এবং অপর গ্রুপের লালু শেখ, রেজাউল করিমসহ ১০ জন। এদের মধ্যে চার জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টেন্ডারের টাকা ও নির্বাহী প্রকৌশলীর বদলী নিয়ে কয়েকদিন ধরে আব্দুল হাকিম ও শেখ আলম গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে উভয়পক্ষ শুক্রবার সন্ধ্যায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মালিথা, আলিম মালিথা, দোলন মালিথা এবং অপর গ্রুপের লালু শেখ, রেজাউল করিমসহ ১০ জন আহত হন। এদের মধ্যে গুলিবিদ্ধ চার জনসহ সাত জনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে আসলে বিস্তারিত বলা যাবে।বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা