,

নিউইয়র্কে বাংলাদেশি মুয়াজ্জিন গ্রেপ্তার

116_101915ডেস্ক রিপোর্ট : শিশুছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে নিউইয়র্কে একটি মসজিদের মুয়াজ্জিন কাম শিক্ষক মোহাম্মদ রানাকে (৪৬) গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের সন্নিকটে ইস্ট এল্মহার্স্ট এলাকায় ৩১ এভিনিউ এবং ৭৮ স্ট্রিটে অবস্থিত ‘ইসলামিক সেন্টার অব জ্যাকসন হাইটসে’ এ ঘটনা ঘটে।

জানা যায়, ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার এ শিশুটি স্কুলে অ্যাসেম্বলির সময় ‘গুড টাচ/ব্যাড টাচ’ পাপেট শো দেখার পরই বুঝতে পারে মসজিদের শিক্ষক তার গায়ে খারাপ উদ্দেশ্যে হাত দিয়েছিল। বিষয়টি সে তার স্কুল শিক্ষককে জানায়। এরপরই স্কুল থেকে পুলিশকে জানানো হয় অভিযোগটি। এরপর নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের কুইন্স শিশু নির্যাতন স্কোয়াড ঘটনার তদন্তে নামে। ওইদিনই মোহাম্মদ রানাকে পুলিশ গ্রেপ্তার করে।

২৫ হাজার ডলার বন্ডে তার জামিন মঞ্জুর করা হলেও নগদ অর্থ সংগ্রহ করতে না পারায় তার মুক্তি মেলেনি। তার স্বজনেরা জানান, বন্ডের অর্থ সংগৃহীত হলেই আদালতে তা জমা দিয়ে মোহাম্মদ রানাকে মুক্ত করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা