,

ব্যায়ামের আগে যা খাবেন…

news_picture_30421_healthস্বাস্থ্য ডেস্ক : ব্যায়াম করার আগে ঠিক কী খাওয়া উচিত? অনেকেই মনে করেন খালি পেটে জিম করা উচিত। অথচ ডায়েটিশিয়ানরা জানাচ্ছেন, খালি পেটে নয়, ব্যায়ামের আগে এমন কিছু খাওয়া উচিত যা জলদি পুষ্টি জোগাতে সাহায্য করে। জেনে নিন এমনই চার খাবার।

কলা- কলাকে বলা হয় প্রাকৃতিক শক্তির উৎস। কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ শর্করা(যা শক্তি জোগায় ও সহজে হজম হয়) এবং পটাসিয়াম। শরীরে পটাসিয়াম বেশিক্ষণ জমা থাকে না। ফলে কলা নিমেষে পুষ্টি জোগাতে দারুণ উপকারী। সকালে ব্যায়াম শুরু করার আগে একটা মাঝারি মাপের কলা খেয়ে নিন। ৩০ মিনিট অপেক্ষা করুন জিমে যাওয়ার আগে।

যব- যবের মধ্যে থাকা ফাইবার রক্তে শর্করার পরিমাণ বাড়াতে সাহায্য করে। ব্যায়ামের সময় শক্তি জোগাতে দারুণ উপকারী যব। সেই কারণেই নাশতা হিসেবে জবের গুরুত্ব অপরিসীম। ব্যায়ামের ৩০ মিনিট আগে খেতে পারেন এক কাপ যব।

ব্রাউন ব্রেড- এক পিস ব্রাউন ব্রেডে থাকা শর্করা শক্তি বাড়াতে সাহায্য করে। সঙ্গে সেদ্ধ ডিম ও মধু জোগায় প্রোটিন। ব্যায়ামের ৪৫ মিনিট আগে খান। আপনার শক্তি সকলকে তাক লাগিয়ে দেবে।

ফল ও দই- ফলের মধ্য রয়েছে শর্করা, দইয়ে রয়েছে প্রোটিন। ব্যায়ামের আগে খাওয়ার জন্য এই কম্বিনেশন দারুণ। ঘুম থেকে উঠে খেয়ে নিন একটা কলা ও এক বাটি দই। ৩০ মিনিট পর জিমে গেলে নিজেই বুঝবেন তফাৎটা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা