,

নায়িকা মৌসুমী, রোমাঞ্চিত নিলয়

cb2c0f5bc7071c3099ae8eca216bd7dd-film--VALOBASHBEY-TUO-onaired-14-feb--7-বিনোদন প্রতিবেদক : অবশেষে মুক্তি পেতে যাচ্ছে মৌসুমী ও নিলয় জুটির প্রথম সিনেমা ‘ভালোবাসবোই তো’। ভালোবাসা দিবস উপলক্ষে চ্যানেল আইতে বেলাল আহমেদ পরিচালিত এই ছবিটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এই ছবির মাধ্যমে প্রথমবারের মৌসুমীর সঙ্গে জুটি হলেন নিলয়। এক সময় এই মৌসুমী ছিলেন নিলয়ের স্বপ্নের নায়িকা। আর তাই স্বপ্নের নায়িকার সঙ্গে অভিনয়ের ব্যাপারটি নিয়ে বেশ রোমাঞ্চিত নিলয়।

‘ভালোবাসবোই তো’ ছবির দৃশ্যে মৌসুমী ও নিলয়নিলয় বললেন, ‘কখনো ভাবিনি মৌসুমী আপুর বিপরীতে নায়ক হব। ২০১০ সালে ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় তিনি আমার বিচারক ছিলেন। সেই হিসেবে তাঁকে ম্যাম বলেই ডাকতাম। শুটিংয়ের প্রথম দিন অনেক ভয় কাজ করছিল। আবার মনে মনে খুশিও হয়েছিলাম এই ভেবে যে, স্বপ্নের নায়িকার সঙ্গে অভিনয় করছি।’
‘ভালোবাসবোই তো’ ছবির দৃশ্যে মৌসুমী ও নিলয়২০১৪ সালের জুনে ‘ভালোবাসবোই তো’ ছবির শুটিং শুরু করেন বেলাল আহমেদ। শুটিং শুরুর মাস তিনেকের মাথায় হঠাৎ করে মারা যান তিনি। এরপর ছবিটির অসমাপ্ত কাজ শেষ করেন মৌসুমী।
নিলয়  বলেন, ‘মৌসুমী আপুর সঙ্গে কাজের অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দেখার পর থেকেই তিনি আমার স্বপ্নের নায়িকা। তাই তাঁর সঙ্গে কাজ করতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। তাঁর আচরণও অনেক বন্ধুসুলভ। শুটিংয়ের সময় কোনো কারণে চুপ করে থাকলেই তিনি বলতেন, কীরে, তুই কি ভয় পাচ্ছিস? আমাকে স্বাভাবিক করার চেষ্টা করতেন। এভাবেই খুব আপন করে নিতে পারতেন তিনি।’
‘ভালোবাসবোই তো’ ছবির দৃশ্যে মৌসুমী ও নিলয়একটি অসম প্রেমের গল্প নিয়ে ‘ভালোবাসবোই তো’ ছবিটি নির্মিত হয়েছে। ছবির কাহিনিতে দেখা যাবে, নিলয় আর্ট কলেজ থেকে লেখাপড়া শেষ করে একটা অফিসে চাকরি নেয়। সেই অফিসের সিইও মৌসুমী। একপর্যায়ে তাঁদের দুজনের মধ্যে প্রেম হয়ে যায়। এভাবেই ছবির গল্পটি এগিযে যায়।
মৌসুমী অভিনীত মুক্তি পাওয়া সর্বশেষ ছবি হচ্ছে ‘এক কাপ চা’ আর নিলয়ের ছবিটি ‘অল্প অল্প প্রেমের গল্প’।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা