,

গভীর রাতে লং ড্রাইভে সালমান-ক্যাট!

pic-shrg.-18-141111বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপের পর থেকেই সালমান খান এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে একের পর এক গুঞ্জন চলছে বিটাউনে। আর কেনই বা চলবে না। সাবেক প্রেমিকের সঙ্গে ক্যাটরিনাকে দেখা গেলে তো লোকে বলাবলি করবেই।

সম্প্রতি ক্যাটরিনা কাইফ এবং সালমান খানকে গভীর রাতে একসঙ্গে গাড়িতে করে ভ্রমণে যেতে দেখা গেছে বলে বলিউড লাইফের খবরে বলা হয়েছে।

ফিল্ম সিটিতে ক্যাটরিনা কাইফের সঙ্গে দেখা করেছেন সালমান খান। সেখানে ক্যাটের সঙ্গে ছিলেন ‘ফিতর’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করা আদিত্য রয় কাপুর। এসময় মূলত তারা ‘ফিতর’ সিনেমার প্রচারণায় ছিলেন। তবে সালমান খানের উপস্থিতিতে ক্যাটরিনা কাইফ স্টেজ ত্যাগ করেন। এবং সালমান খানের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন।

এদিকে আরেকটি সূত্র জানায়, এর কিছুক্ষণ পরই ক্যাটরিনা কাইফ তার গাড়ির ড্রাইভারকে গাড়ি নিয়ে বাসায় চলে যেতে বলেন। পরে সালমান খানের গাড়িতে করে লং ড্রাইভে বের হন ক্যাটরিনা কাইফ। এসময় ক্যাটরিনা কাইফকে বেশ হাসিখুশি দেখা যায় বলে জানা গেছে।

প্রসঙ্গত, রণবীরের সঙ্গে ব্রেকআপের পর ক্যাটরিনা কাইফ এবং সালমানকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। এনিয়ে বি-টাউনে বেশ কানাঘুষা চলছে। পুরনো প্রেমেই কি আবার জড়িয়ে পড়লেন নাকি ক্যাট।

অবশ্য ক্যাটরিনা কাইফ এবং ‘ভাইজান’ তাদের মাঝে বর্তমান সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে ক্যাটের প্রতি যে তার সহমর্মিতা ভালোই রয়েছে তা তাদেরকে একসঙ্গে দেখেই বোঝা যায়।

ক্যাটরিনাকে মানুসিকভাবে সাপোর্ট দিতেই তার সঙ্গে সাক্ষাত করেন ভাইজান।

উল্লেখ্য, সালমান খানের হাত ধরেই বলিউডে আসন পাকা করেছিলেন ক্যাটরিনা কাইফ। দীর্ঘদিন প্রেমের সম্পর্কও ছিল তাদের মাঝে। তবে মাঝখানে ক্যাটের মনের জানালায় আবির্ভাব হয় রণবীর কাপুরের। দীর্ঘদিনের প্রেমের পাঠ চুকিয়ে নোঙর ফেলেন রণবীরের বুকে। তবে সেই সম্পর্কও বেশি দিন স্থায়ী হয়নি। বিচ্ছেদ ঘটেছে ক্যাট-রণবীরের। অনেকের দাবি সাবেক প্রেমিক সালমান খানের সঙ্গে পরামর্শ করেই নাকি ব্রেকআপে গেছেন ক্যাটরিনা কাইফ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা