,

নতুন তারিখে ঢাকায় আসছেন কারিনা

kareena-kapoor-khan-5বিনোদন ডেস্ক : আপাতত স্থগিত করা হলেও শিগগিরই ঢাকায় এসে ‘ক্লিন ঢাকা কনসার্ট’-এ অংশ নিবেন বলিউডের হিরোইন খ্যাত আবেদনময়ী অভিনেত্রী কারিনা কাপুর। শিগগিরই কনসার্টের নতুন দিনক্ষণ জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কারিনা কাপুরের কনসার্ট স্থগিত এবং নতুন দিনক্ষণ নিয়ে কথা বলেন অন্তর শো’বিজ-এর চেয়ারম্যান স্বপন চৌধুরী। সেখানে তিনি নিরাপত্তার কারণে ‘ক্লিন ঢাকা কনসার্ট’ আপাতত স্থগিত করার কারণ বলে উল্লেখ করেন বলেন, মূলত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধেই আমরা কনসার্টটি আপাতত স্থগিত করেছি। আমাদের চেষ্টা, আন্তরিকতা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি না থাকলেও শিগগিরই কারিনা ঢাকায় এসে জমকালো পরিবেশনায় অংশ নেবেন।

এসময় ‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এজে’ অনুষ্ঠানের টিকেট ক্রেতাদেরকে হতাশ না হওয়ারও অনুরোধ জানিয়েছেন অন্তর শোবিজ। খুব শিগগিরই আয়োজকরা কনসার্টের নতুন দিনক্ষণ ঘোষণা করবেন বলে জানান।

প্রসঙ্গত, দক্ষিণ সিটি করপোরেশনের ক্লিন ঢাকা ২০১৬ উপলক্ষে আজ শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কনসার্টে অংশ নেয়ার কথা ছিল কারিনা কাপুরের। তিনি ছাড়াও বলিউডের জাবেদ আলী, কনিকা কাপুর ও বাংলাদেশের চিত্রনায়ক অনন্ত জলিলসহ আরো কিছু তারকা অংশ নেয়ার কথা ছিলো। অনুষ্ঠানে প্রবেশ ফি বাবদ ১ হাজার থেকে ৩ হাজার টাকার টিকেটও বিক্রি করা হয়। ডিএসসিসির সহায়তায় অনুষ্ঠানটির আয়োজন করেছে অন্তর শোবিজ। আর প্রধান পৃষ্ঠপোষক আরএফএল ওয়েস্ট বিন। রাজধানী ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব এবং আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা