,

কনসার্টের জন্য অগ্রিম ৬০ লাখ টাকা নিয়েছিলেন কারিনা

Karina-kapor20160212051538বিনোদন প্রতিবেদক : প্রথবারের মতো ঢাকার দর্শক মাতাতে আসছেন বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর খান। তার সঙ্গে যুক্ত হয়েছিলেন ঢাকার হিরো অনন্ত জলিল। সবকিছু মিলিয়ে ঝমকালো একটি অনুষ্ঠান উপভোগ করার জন্য অধীর আগ্রহে দিন গুণছিলেন দর্শকরা। তবে অপেক্ষার প্রহর শেষ হলো তখনি যখন জানা গেলো শুক্রবারের ‘ক্লিন ঢাকা কনসার্ট’ স্থগিত করা হয়েছে।

পরিচ্ছন্নতা অভিযান নিয়ে জনসচেতনতা তৈরিতে আয়োজিত ‘বলিউড কুইন নাইট উইথ অনন্ত’ এ কনসার্টে কারিনার সঙ্গে ভারত থেকে কণ্ঠশিল্পী কানিকা কাপুর ও জাভেদ আলির আসার কথা থাকলেও কনসার্ট স্থগিত করার পর তাদের সফর বাতিল করা হয়েছে।

এই কনসার্টটির আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী গতকাল (বৃহস্পতিবার) এক সংসাদ সম্মলনে জানান, নিরাপত্তাজনিত কারণে ‘ক্লিন ঢাকা কনসার্ট’ বাতিল করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তরফ থেকে আমাদের জানানো হয়েছে এ কনসার্টে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া সম্ভব হচ্ছে না।

আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কনসার্টটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগিরই আমরা নতুন তারিখ জানাতে পারবো বলে আশা করছি।

তিনি আরো বলেন, আমি পুরো বিষয়টি কারিনাকে জানিয়েছি এবং অনুরোধ করেছি পরবর্তীতে তিনি যেনো অন্তর শোবিজকে আবারো সময় দেন। ‘ক্লিন ঢাকা কনসার্ট’র জন্য কারিনাকে আগাম ৬০ লাখ টাকা দেয়া হয়েছে।

এছাড়া কনসার্টের ভেন্যু বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামের জন্য ২৭ লাখ টাকা ব্যয় করা হয়েছে। শুধুমাত্র নিরাপত্তাজনিত কারণে কনসার্টটির তারিখ স্থগিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা