,

আইটেম গানে নায়লা নাঈম (ভিডিও)

Naila-Naiem-120160212052010বিনোদন প্রতিবেদক : আইটেম গান নিয়ে আবারো আলোচনায় এলেন নায়লা নাঈম। ইউটিউবে প্রকাশ পেল তার নতুন আইটেম গান ‘আমি সুন্দরী নারী’। ‘রাত্রির যাত্রী’ নামে নতুন একটি ছবির আইটেম গান এটি।

‘রাত্রির যাত্রী’ ছবিটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। জাগো নিউজকে তিনি বলেন, ‘রাজা কাশবির সুরে ‘আমি সুন্দরী নারী’ শিরোনামের গানটি লিখেছি আমি নিজেই। আর এতে কণ্ঠ দিয়েছেন রুবাইয়াত জাহান। আসাদ খানের কোরিগ্রাফিতে এরই মধ্যে নায়লার পারফর্মে গানটির দৃশ্যধারণ শেষ হয়েছে। দর্শকদের ভিন্ন রকম বিনোদন দিতেই এই আয়োজন।’

এক রাতের একটি চমৎকার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘রাত্রির যাত্রী’। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধলেন চিত্রনায়িকা মৌসুমী ও আনিসুর রহমান মিলন। ছবিটিতে আরো অভিনয় করছেন সোনিয়া হোসেন, শহিদুল ইসলাম সাচ্চু, শিমুল খান, আনন জামান, মারজুক রাসেল, সালাউদ্দীন লাভলু, এটিএম সামসুজ্জামানসহ আরো অনেকে। চলচ্চিত্রের কাহিনী, সংলাপ, ও চিত্রনাট্য করেছেন হাবিবুল ইসলাম হাবিব নিজেই এবং রাত্রির যাত্রী সিনেমাটি প্রযোজনা করছে ব্যাংক অব অডিও ভিজুয়াল আর্টস।

https://youtu.be/cjo15BY__ss

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা