,

আর্জেন্টিনার ফুটবল দল প্রাণে বাঁচল

Bda_originalস্পোর্টস ডেস্ক : কোপা লিভারতাদোস, দক্ষিণ আমেরিকার বার্ষিক ক্লাব প্রতিযোগিতার জমজমাট আসর। আসরটিতে খেলতে হলে উত্তীর্ণ হতে হয় বাছাইপর্ব। বুধবার সেই উদ্দেশেই ভেনেজুয়েলার বাজধানী কারাকাসে উড়ে যায় আর্জেন্টিনার ক্লাব অ্যাটলেটিকো হুরাকেন। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ধাক্কা খেল তারা। টিম বাস উল্টে গিয়েও প্রাণে বেঁচে গেলেন আর্জেন্টাইন ক্লাবটির ফুটবলার থেকে স্টাফরা।

সূত্র জানিয়েছে, বুধবার কারাকাস থেকে স্টেট অফ ভার্গাসে আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল হুরাকেনের টিম বাসটি। দুর্ভাগ্যের বিষয়, স্টিপ মাউন্টেনের পাহাড়ি রাস্তা থেকে যখন দ্রুতগতিতে নেমে আসছিল, দখন বাসটি ব্রেকফেল করে বসে। দুর্ঘটনার কবলে পড়া বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। উদ্ধারকার্যে ছুটে আসে স্থানীয় পুলিশ।

সূত্র আরো জানিয়েছে, দুই ফুটবলার প্যাট্রিসিয়া তোরাঞ্জো এবং দিয়েগো মেন্ডোজা বেশ চোট পেয়েছেন। তাৎক্ষণিক তাদের হাসপাতালে নেয়া হয়। বাকিরাও কম-বেশি চোট পেয়েছন। তবে তাদের চোট তেমন গুরুতর নয়।

অ্যাটলেটিকো হুরাকেনের ফরোয়ার্ড র‌্যামোন আবিলা বলেন, ‘ব্রেকটা কাজ করছিল না। এমনকি গিয়ারবক্সও ভেঙে যায়। আমরা কয়েকজন হুড়মুড় করে গাড়ি থেকে নামার চেষ্টা করেছিলাম। বাসটি তখন পেছনে দিকে ছুটতে থাকে। চালক গাড়িটিকে আটকানোর চেষ্টা করে। যদি এই কাজটি কিছুটা হলেও না করতে পারত, তাহলে আমরা বড় দুর্ঘটনারই শিকার হতাম।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে