,

মেক্সিকান নারী ৪০ হাজার বার ধর্ষণের শিকার!

mexico_3989আন্তর্জাতিক ডেস্ক : প্রেমের মোহে অন্ধ হয়ে মানুষ সব কিছুই করতে পারে। প্রেমে পড়লে নাকি মানুষ অন্ধ হয়ে যায়। আর এই প্রেমের সুযোগ নিয়েই এক প্রেমিক তার প্রেমিকা নামালেন দেহ ব্যবসায়।

ঘটনাটি ঘটেছে মেক্সিকোতে। মেক্সিকোর এক নারীকে প্রেমের খেসারত দিতে হয়েছে নিজের শরীর মনের নিদারুন যন্ত্রণায়। প্রায় ৪০ হাজার বার তাকে ধর্ষণের শিকার হতে হয়েছে! অন্তত এমনটাই দাবি নির্যাতিতা ওই মহিলার।

তিনি জানান, তার যখন মাত্র ১৯ বছর বয়স, তখন ফ্রান্সিসকো নামে এক ব্যক্তির প্রেমে পড়েন তিনি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে জোর করে দেহ ব্যবসায় নামিয়ে দেয় ফ্রান্সিস।

তিনি আরও জানান, তার ওই প্রেমিক তাকে ১.২ মিলিয়ন ডলারে বিক্রি করে দেয়। এর পর ওই মহিলাকে সহ্য করতে হয়েছে নারকীয় যন্ত্রণা। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাত্কারে মেক্সিকোর ওই মহিলা তার জীবনের ভয়াবহ পর্বের কথা জানাতে গিয়ে বলেছেন, তাকে দিনে প্রায় ৬০ বার ধর্ষিত হতে হত।

তিনি জানিয়েছেন, এক খদ্দের তো তার মুখে বন্দুক ঢুকিয়ে ধর্ষণ করেছিল। জীবনের প্রতি তীব্র বিতৃষ্ণায় তিনি ওই খদ্দেরকে গুলি চালিয়ে দিতে অনুরোধ করেছিলেন। কিন্তু খদ্দেরটি তা করতে অস্বীকার করে।

একটি এনজিও-র সহায়তায় এই জঘন্য দুনিয়া থেকে মুক্তি পান তিনি। আপাতত ওই এনজিও-র সঙ্গে যুক্ত হয়ে অন্যান্য নির্যাতিতা মহিলাদের সাহায্যের কাজ করছেন।
এই ধরনের ঘটনা মেক্সিকোয় নতুন নয়।

এর আগেও সে দেশের এক মহিলা মিডিয়াকে দেয়া একটি সাক্ষাত্কারে বলেন, আমি ৪৩,২০০ বার ধর্ষিত হয়েছি। এই ঘটনায় আরও একবার সামনে এলো মেক্সিকোর অন্ধকার এই দিকটি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা