,

দাঁতের শিরশির ভাব দূর করুন সহজেই

photo-1455183998স্বাস্থ্য ডেস্ক : মাঝেমধ্যে ঠান্ডা, গরম ও টক খাবার দাঁতের শিরশির ভাব তৈরি করতে পারে। যাঁদের এই সমস্যা রয়েছে, তারাই জানেন এর যন্ত্রণা কেমন! এ থেকে অনেক সময় ব্যথাও হয়। এটি দাঁত কম মজবুত হওয়ার লক্ষণ। অনেকে এ থেকে রেহাই পেতে ওষুধ সেবন করেন বা বিভিন্ন টুথপেস্ট ব্যবহার করেন। তবে কিছু বিষয় মেনে চললে ঘরে বসেই এই শিরশির ভাব দূর করা যায়। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপটেন হোম রেমিডি বাতলে দিয়েছে এই উপায়।

১. এক কাপ উষ্ণ গরম পানির মধ্যে আধা চা চামচ লবণ নিন। এই পানি দিয়ে কুলি করুন। লবণপানি মুখের সব অংশে ছড়িয়ে গেলে ব্যথা হতে পারে। তবে কয়েক মিনিটের জন্য এই পানি মুখে রাখুন। এর পর ফেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে মুখ ধোন। দিনে দুবার এটি করলে দ্রুত শিরশির ভাব থেকে মুক্তি পাবেন।

২. একটি রসুন পেস্ট করুন। এর মধ্যে দুই থেকে তিন ফোটা পানি দিন এবং সামান্য খাবার লবণ দিন। আক্রান্ত দাঁতে সরাসরি পেস্টটি লাগান। কয়েক মিনিট এভাবে রাখুন। এরপর লবণপানি দিয়ে মুখ কুলি করুন। দিনে দুবার কাজটি করুন।

৩. একটি রসুনের কোয়া কেটে ৭ থেকে ১০ মিনিট আক্রান্ত দাঁতে ঘষুন। এর পর উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন দুই থেকে তিনবার এটি করুন। এতে শিরশির ভাব দূর হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা