বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাকটেরিয়ারও আছে দর্শনানুভূতি

www.bonikbartaচোখের আকৃতির কিছু এককোষী জীব প্রকৃত অর্থেই দেখতে পায়। মানুষের মতোই এসব জীবের রয়েছে দর্শনানুভূতি। সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। খবর বিবিসি।

সায়ানোব্যাকটেরিয়া, যা নীলাভ-সবুজ শৈবাল নামেও পরিচিত, মূলত এক ধরনের এককোষী জীব। জীবটি আলোর দিকে ও বিপরীত দিকে চলাচল করতে পারে। অর্থাৎ এটি আলোর উপস্থিতি শনাক্ত করতে সক্ষম। অনুজীবটির এ ক্ষমতার উত্স সম্পর্কে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন বিজ্ঞানীরা। কিন্তু কোনো সন্তোষজনক ফলাফলে উপনীত হতে পারেননি। সাম্প্রতিক এক গবেষণায় এ রহস্যই ভেদ করেছেন বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে, অতি ক্ষুদ্র এককোষী এ জীব মানুষের মতোই দৃষ্টিক্ষমতাসম্পন্ন। আর গবেষণালব্ধ এ ফলাফল বিস্মিত ও অভিভূত করেছে গোটা বিজ্ঞানী মহলকে। সম্প্রতি এ-বিষয়ক গবেষণা প্রতিবেদনটি প্রকাশ হয়েছে ই-লাইফ নামক গবেষণা পত্রিকায়। গবেষণাটি পরিচালনা করেন জার্মানির ইউনিভার্সিটি অব ফ্রেইবার্গ ও লন্ডনের কুইন ম্যারি ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী।

সায়ানোব্যাকটেরিয়া ও সায়নিকোসিস্টিস বহু প্রাচীন অনুজীব, যা পৃথিবীতে বিপুল পরিমাণে বিদ্যমান। পানিতে থাকা এসব অনুজীব সালোকসংশ্লেষণের মাধ্যমে তাদের খাদ্য ও শক্তি গ্রহণ করে। আর এটিই তাদের উজ্জ্বল আলো শনাক্ত ক্ষমতার স্মারক।

বিজ্ঞানীরা প্রথমে পুকুরে থাকা এককোষী এ প্রাণীদের কলোনিতে আলোকরশ্মির আপতন করেন। আপতিত আলোকরশ্মি অনুজীবগুলোর গোলাকার পৃষ্ঠে কীভাবে বেঁকে যাচ্ছে, তা পর্যবেক্ষণ করেন তারা। পরে রশ্মির দিক বদল করেও তারা অনুজীবগুলোর আচরণ পর্যবেক্ষণ করেন। এতে দেখা যায়, রশ্মির দিক বদলের সঙ্গে সঙ্গে অনুজীবগুলোর অভিমুখও বদলে যাচ্ছে। উজ্জ্বল বিন্দুর দিকে অনুজীবগুলোর এ চলাচল পর্যবেক্ষণ করেন বিজ্ঞানীরা।

এতে দেখা যায়, মাত্র ৩ মাইক্রোমিটার (১ মিলিমিটারের এক হাজার ভাগের এক ভাগ) ব্যাসের এ ব্যাকটেরিয়া মানুষের চোখ বা ক্যামেরার লেন্সের মতোই শরীরবৃত্তীয় মূলনীতি ব্যবহার করে আলোর উপস্থিতি শনাক্ত করছে। সত্যিকার অর্থে সায়ানোব্যাকটেরিয়া মূলত তার চারপাশের পৃথিবীকে দেখতে সক্ষম। তবে অনুজীবগুলোর এ দর্শনক্ষমতা প্রাথমিক পর্যায়ের। বিজ্ঞানীদের মতে, এসব অনুজীবের আকার চোখের মতোই গোলাকার। আর এটি দৈব কোনো ঘটনা নয়। এ আকৃতির পেছনে রয়েছে যৌক্তিক কার্যকারণ। প্রতিটি সায়ানোব্যাকটেরিয়া মানুষের চোখের মতোই কোনো কিছুতে দৃষ্টি নিবদ্ধ করতে সক্ষম। তবে তাদের এ দৃষ্টি অপরিণত হওয়ায় তা কিছুটা ঝাপসা।

গবেষকদের একজন কনরাড মুলিনক্স বলেন, সায়ানোব্যাকটেরিয়াই সম্ভবত পৃথিবীর সর্বকনিষ্ঠ ও সর্বপ্রাচীন দৃষ্টিক্ষমতাসম্পন্ন লেন্সের নিদর্শন। আমাদের নিশ্চিত অনুমান ছিল যে, ব্যাকটেরিয়ারা আলোক সংবেদী বস্তু। কিন্তু আমাদের পর্যবেক্ষণ ছিল অচিন্তনীয়। আর এর আগে অন্য কেউ এটি শনাক্ত করতে সক্ষম হননি। যদিও ব্যাকটেরিয়া বিজ্ঞানীদের অনুবীক্ষণ যন্ত্রের নিচে তিনশ বছরেরও বেশি সময় ধরে আছে। অন্য গোলাকার ব্যাকটেরিয়ারও এমন সক্ষমতা থাকতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান