,

মেক্সিকোতে জেলখানায় দাঙ্গা: ৫২ বন্দি নিহত

আন্তর্জাতিক ডেস্ক :  160211133420_mexico_carcel_motin_640x360_afp_nocreditমেক্সিকোর উত্তরে মন্টেরে শহরের টপো চিকো কারাগারে এক রক্তক্ষয়ী দাঙ্গা এবং অগ্নিকান্ডে অন্তত ৫২ জন বন্দি নিহত হয়েছে।

দুই দল বন্দির মধ্যকার দ্বন্দ্ব সংঘাতে রূপ নিলে এ ঘটনা ঘটে।

 

প্রায় চল্লিশ মিনিট ধরে চলা সংঘর্ষে প্রতিপক্ষকে আঘাত করার জন্য বন্দিরা ধারালো অস্ত্র, ব্যাট এবং লাঠি ব্যবহার করে।

তবে, এসময় কোন কারাবন্দী পালিয়ে যেতে পারেনি বলে জানাচ্ছে কর্তৃপক্ষ।

mexico_prison
খবর ছড়িয়ে পড়লে বন্দিদের আত্মীয়স্বজনেরা জেলখানার বাইরে ভিড় জমায়

বিবদমান দল দুটি বহুদিন ধরে মেক্সিকোর মাদক সাম্রাজ্যের আধিপত্য বিস্তার নিয়ে পরস্পরের বিরুদ্ধে লড়াই করে আসছে।

এমনকি জেলখানার ভেতরেও সেই বিরোধ প্রকটভাবে রয়েছে।

এরই জের ধরে মধ্যরাতে একদল অন্যদলের ওপর ধারালো অস্ত্র, লাঠি আর ব্যাট নিয়ে আক্রমণ চালায়।

এক পর্যায়ে এদেরই কেউ জেলখানার একটি গুদাম ঘরে আগুন ধরিয়ে দেয়।

mexico_carcel_motin
টপো চিকো কারাগারের ভেতরে এবং আশেপাশের অন্য কারাগারগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে

ফলে ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো কারাগার।

সাধারণ বন্দিরা আতংকিত হয়ে ছোটাছুটি শুরু করে।

এ খবর ছড়িয়ে পড়লে বন্দিদের আত্মীয়স্বজনেরা জেলখানার বাইরে ভিড় জমায়।

স্বজনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মানুষেরা দীর্ঘ সময় কারাগারের বাইরের রাস্তা অবরোধ করে রাখেন।

এক পর্যায়ে বাইরে নিরাপত্তা কর্মীদের দিকে ইটপাটকেল ছুড়তে শুরু করেন।

mexico_carcel_motin
ভেতরে থাকা স্বজনের খবরের আসায় এখনো বাইরে অপেক্ষমান বহু মানুষ

তবে, গভর্নর জেমি রদ্রিগুয়েজ বলছেন, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে।

তিনি জানিয়েছেন কেউ জেল থেকে পালায়নি, কিংবা সংঘর্ষে কোন আগ্নেয়াস্ত্রের ব্যবহারও হয়নি।

কারাগারের ভেতরে এবং আশেপাশের অন্য কারাগারগুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

ঘটনা নিয়ে গঠিত তদন্ত কমিটি জানিয়েছে, আহত আরো বারো জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক।

এদিকে, আর দুদিন পরেই মেক্সিকোতে এক রাষ্ট্রীয় সফরে যাবার কথা রয়েছে পোপ ফ্রান্সিসের।

এ সময় যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে একটি কারাগার পরিদর্শন করার কথা রয়েছে।

সফরকালে মাদক চোরাচালান সংক্রান্ত সংঘর্ষ নিয়ে বন্দিদের সাথে পোপের আলোচনা হবারও কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা