বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টাকা দে, নইলে বিয়ে কর

2016_02_11_22_46_38_q5tjpRCwR9paeUPVDPzy5rJ0HRlaw2_originalনিউজ ডেস্ক : রাজধানীর মৎস ভবনের সামনের মোড়ে দীর্ঘ যানজট। রিকশায় মায়ের সঙ্গে বসে আছেন জাভেদ আহম্মেদ। রাস্তায় গাড়ির সংখ্যা বেশি থাকায় ফুটপাথ ঘেঁষে দাঁড়িয়ে আছে রিকশাটি। ঠিক এই সময় লালচুড়ি পরা একটি হাত পড়লো জাভেদের কাঁধে। হাতটি হঠাৎ কাঁধে পড়ায় চমকে ওঠে ফিরে তাকাতেই তিনি শুনতে পেলেন- ‘এই, টাকা দে’। কন্ঠ শুনে বুঝতে পারেন জাভেদ। সঙ্গে সঙ্গে ‘টাকা নেই’ বলে বিপদটা বাড়িয়ে দিলেন। তখন জাভেদকে আর কথা বলার সুযোগ না দিয়ে একনাগারে বলতে থাকলো- ‘টাকা দিবি না কেন, টাকা দিবি না কেন, টাকা না দিলে বিয়ে কর। কী, ওই দিকে তাকাস ক্যান, আমাকে কি পছন্দ হয় না? আমি কি সুন্দর না?’ ইত্যাদি ইত্যাদি…

শুধু জাভেদ নয়, হিজড়াদের হয়রানীর এমন ঘটনা অহরহ ঘটছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায়। কখনো মায়ের সামনে, কখনো বোনের সামনে আবার কখনো বাবার সামনে এমন অস্বস্তির মুখোমুখি হতে হচ্ছে জাভেদের মতো অন্যদেরও। প্রথমে চাঁদা দাবি, পরে অকথ্য ভাষায় গালাগালি; শেষে মারামারি করতেও দ্বিধাবোধ করছে না হিজড়ারা।

গত কয়েক দিনে রাজধানীর ব্যস্ততাপূর্ণ বিভিন্ন এলাকায় দেখা গেছে এসব চিত্র। বেপরোয়া হিজড়ারা এক একটি গ্রুপে ভাগ হয়ে অভিনব পন্থায় টাকা আদায় করছে। সাধারণত দীর্ঘ সিগন্যালের কারণে যানজটে আটকে থাকা পথচারীদের হয়রানির মুখে ফেলে হিজড়াদের টাকা আদায় করা এখন রাজধানীতে নিত্যদিনের ঘটনা। এছাড়া, কখনো বাসে ওঠে, আবার কখনো থেমে থাকা রিকশায় চাঁদাবাজি তো আছেই।

রাজধানীর মহাখালী হয়ে আসা ‘আজমেরী গ্লোরি’ পরিবহণের একটি বাসে উঠলো শেফালি (ছদ্মনাম) নামের এক হিজড়া। তাকে বাসে উঠতে দেখে অনেক যাত্রীই বাসের জানালার ওপারে মুখ লুকানোর চেষ্টা করছেন। কিন্তু শেফালি বাসের ভাড়া আদায়ের মত চাঁদা আদায় শুরু করেছে প্রথম সিট থেকে। এদিকে, বাসের দ্বিতীয় সিটে স্ত্রীকে নিয়ে বসে আছেন রফিক। আগের সবাই টাকা দিলেও তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান।

পাশে থাকা রফিকের স্ত্রী হিজড়া শেফালিকে বললেন, ‘আপনাকে টাকা দিবো কেন!’ তখনই শুরু হলো গালাগালি আর অশ্লীল কথার সংমিশ্রণের ঝড়। অগত্যা ১০ টাকা বের করে দিলেন রফিক। তখন ১০ টাকার পরিবর্তে ৫০ টাকার আবদার করে বসলেন হিজড়া শেফালি। পরে সবার অনুরোধে ২০ টাকায় সমঝোতা হলো।

পরে সাংবাদিক পরিচয়ে শেফালির কাছে জানতে চাওয়া হলে তিনি বললেন, ‘হিজড়া বলে কেউ কাজ দেয় না, খেতে দেয় না আবার পরিবারও গ্রহণ করে না। তাই এগুলো ছাড়া আমাদের আর কী করা আছে?’

তাই বলে মানুষকে এভাবে অপমান করে! তার সোজা উত্তর ‘অপমান না করলে কি কেউ পকেট থেকে টাকা বের করে! পকেট থেকে টাকা বের করা খুব কঠিন কাজ রে ভাই।’

সরকার এখনতো আপনাদের স্বীকৃতি দিয়েছে। জবাবে শেফালি বলেন, ‘এটা আমরাও শুনি, কাজের বেলায় নাই।’ এটুকু বলেই চলে গেলেন তিনি। গল্প করা মত সময় তার হাতে নেই। আবার অন্য বাসে উঠতে হবে তাকে। মানুষকে অপমান করে পকেট থেকে বের করতে হবে টাকা! বাংলামেইল

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান