বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার ‘৪৮ ঘন্টার মধ্যে ধরা’র কথাটা টুইস্ট করা হয়েছে

000050sahara_khatunঠিক চার বছর আগে ঢাকায় নিজেদের বাসায় নৃশংসভাবে খুন হয়েছিলেন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনি। সে সময় গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত এই হত্যাকাণ্ডের পর ৪৮ ঘন্টার মধ্যে হত্যাকারীদের ধরার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। কিন্তু ৪৮ ঘন্টা পার হয়ে ৪৮ মাস পরেও সাগর-রুনি হত্যার কোন সুরাহা এখনও হয়নি, ধরা পড়েনি হত্যাকারী।ওই হত্যাকাণ্ডের পর আরও যে দু বছর তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে ছিলেন, সেই সময়ের মধ্যেও কেন এই হত্যাকাণ্ডের সুরাহা করা যায়নি এ প্রশ্নের উত্তরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিবিসি বাংলাকে বলেছেন, তিনি এই কথাটা ঠিক ওইভাবে বলেননি।তিনি বলেন, আমি আমার আইনশৃঙ্খলা বাহিনীকে আদেশ দিয়েছিলাম যে ৪৮ ঘন্টার মধ্যে এটা ধরতে হবে। আমি এই কথাটা বলেছিলাম কিন্তু দু:খজনক হলেও আমার এই কথাটা বিভিন্নভাবে টুইস্ট করা হয়েছে। আমার মুখের যে বক্তব্যটা সেটার তো রেকর্ড আছে।কিন্তু ওই হত্যাকাণ্ডের পর আরও যে দু বছর তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে ছিলেন, সেই সময়ের মধ্যেও কেন এই হত্যাকাণ্ডের সুরাহা করা যায়নি, কেন হত্যাকারীদের ধরা যায়নি – এ প্রশ্নের উত্তরে সাহারা খাতুন বলেন, সবক্ষেত্রেই যে অপরাধীদের সাথে সাথে ধরা যায়, তা নয়। যখন আইনশৃঙ্খলা বাহিনী এটা এনকোয়েরি করে। ক্লু পাওয়ার জন্য চেষ্টা করে তখন কিছু কিছু মামলায় দেখা যায় তারা ক্লুটা পাচ্ছে না। সেই আসামিকে সঠিকভাবে ধরতেও পারছে না।

তিনি বলেন, সাগর-রুনি হত্যার ক্ষেত্রেও এমনটাই ঘটেছে, যার ফলে দেশের আইনশৃঙ্খলা বাহিনী এখনও পর্যন্ত আসামিকে ধরার জন্য সঠিক কোনো সূত্র বের করতে পারছে না। তিনি আরো বলেন, সরকারের আন্তরিকতা ও চেষ্টার কোনো অভাব নেই। পুলিশ কোনো ক্লু পায়নি বা কাউকে এখনও ধরতে
পারেনি তার মানে এই নয় যে পুলিশ চেষ্টা করছে না।সাহারা খাতুন বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীও পুলিশকে অবশ্যই বারবার তাগাদা দিচ্ছেন এবং মাসে মাসে তিনি এ ব্যাপারে মিটিংও করছেন।সাহারা খাতুন যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন এই মামলার অগ্রগতি নিয়ে তদন্ত কর্মকর্তাদের সঙ্গে তার যেসব কথাবার্তা হয়েছে সে প্রসঙ্গে সাবেক মন্ত্রী বলেন, কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো সবার সামনে বলা যায় না। কথাটা বুঝছেন? অনেক কিছু থাকে যেটাতে গোপনীয়তা রক্ষা করতে হয়। কাজেই তারা কী বলেছে সেই কথাটা তো আমি আপনাদের ওপেনলি বলে দিতে পারি না। আই অ্যাম সরি।

বাংলাদেশে অনেক মামলা, অনেক পুলিশি তদন্ত প্রভাবশালীদের কারণে বিঘ্নিত হয় এমন অভিযোগ তিনি জোরের সঙ্গে নাকচ করে দেন।

এই মামলার ক্ষেত্রে তার আমলে কোনো প্রভাব খাটানোর চেষ্টা হয়েছে কীনা ? এ প্রশ্নের উত্তরে সাহারা খাতুন বলেন, যতই প্রভাব খাটানো হোক, আমি বলতে পারি অন্তত আমাদের সরকার কোনো প্রভাবে প্রভাবিত হয়ে কোনো কাজ করে না। এই তদন্তের ক্ষেত্রে তেমন কিছু হয়েছে বলে আমি বিশ্বাস করি না। অন্তত আমার সময়ে আমি তো তাদের বলেছি যে কেউ হোক বের করতেই হবে।

kalerkantho.com

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান