,

মেক্সিকোর কারাগারে দাঙ্গায় নিহত ৫০

mexico_prison_riot+jugantor_3959আন্তর্জাতিক ডেস্ক : উত্তর মেক্সিকোর একটি কারাগারে বন্দিদের দাঙ্গায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। এ সময় বেশ কয়েক জন আহত ও অনেক বন্দি পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার ভোরে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মনতেরি শহরের তোপো সিকো কারাগারে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

মেক্সিকোর টেলিভিশন টেলিভিসা খবর দিয়েছে, দাঙ্গার পর ওই ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

এ ঘটনার পর কারাগারের আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কি কারণে এই দাঙ্গা হয়েছে, সে বিষয়ে কারা কর্মকর্তারা মুখ খোলেননি।

টেলিভিসা টিভি নিহতের সংখ্যা ৩০ জন বলে খবর দিলেও দেশটির আরেকটি টেলিভিশন মিলেনিও টিভি জানিয়েছে, দাঙ্গায় নিহতের সংখ্যা ৫০ জনের বেশি। এতে অনেক কারারক্ষীও আহত হয়েছেন।

দাঙ্গার আগে ওই কারাগারের একটি স্থাপনায় ভয়াবহ আগুন লাগে। ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের সুযোগে দাঙ্গা বাঁধিয়ে কয়েদিরা পালিয়ে গেছে।

ক’দিন পরই মেক্সিকোর সর্বোত্তরের একটি কারাগার পরিদর্শনে যাওয়ার কথা পোপ ফ্রান্সিসের। তার ওই সফরের আগে এই দাঙ্গার ঘটনা ঘটল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা