,

পারভেজ মোশাররফ আইসিইউতে

1455211461আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান পারভেজ মোশাররফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হেয়ছে বলে চিকিৎসকের বরাতে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন। উচ্চ রক্তচাপজনিত রোগে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ডন ও ইনডিয়া এক্সপ্রেস জানায়, বৃহস্পতিবার বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে বসে আলাপ করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। পরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে তাঁকে ইসলামাবাদের পিএনএস শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত আইসিইউতে পাঠান।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্টের শরীর পরীক্ষা করার জন্য একদল বিশেষজ্ঞ চিকিৎসককে ডেকে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে উচ্চ রক্তচাপের কারণে অচেতন হয়ে পড়েছেন বলে মনে করা হলেও প্রকৃত কারণ জানতে তাঁর বেশ কয়েকটি পরীক্ষা করবেন চিকিৎসকরা।
৭২ বছর বয়সী সাবেক এই সেনাপ্রধান এর আগেও একবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। ২০১৪ সালে আদালতে এক মামলায় শুনানির একদিন আগে হার্টের সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা