,

২৫ টাকার মাসিক কিস্তিতে স্মার্টফোন

3703060a23f10dc9114b066a7bc91b6d-3cd77921851bb442d8df95ef7194be7d-halim20140901203500 (1)মাসিক ২৫ থেকে ৩০ টাকা কিস্তিতে গ্রামের তৃণমূল মানুষকে স্মার্টফোন দেওয়ার কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সচিবালয়ে আজ বৃহস্পতিবার টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, গ্রামের কৃষক-মজুরদের মতো তৃণমূল পর্যায়ের মানুষের হাতে স্বল্পমূল্যে স্মার্টফোন পৌঁছে দিতে এরিকসন ও ওয়ালটনের সঙ্গে আমার আলোচনা হয়েছে। তারা আমাকে বলেছে, এক হাজার ৫০০ টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে স্মার্টফোন তুলে দেওয়া সম্ভব।
তবে কিস্তিতে কোত্থেকে কীভাবে এই স্মার্টফোন কেনা যাবে, এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ওয়েবসাইটের বিষয়ে তারানা হালিম বলেন, টেলিযোগাযোগ খাতের হালনাগাদ তথ্য প্রাপ্তিতে এই ওয়েবসাইট সহায়তা করবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতে বিশ্বাস করে। এটি করতে এই ওয়েবসাইট সহায়তা করবে।
অনুষ্ঠানে টিআরএনবির পক্ষ থেকে জানানো হয়, এই ওয়েবসাইটে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ (বিটিআরসি) এ খাতের সরকারি অন্যান্য লিংকগুলো দেওয়া থাকবে। এ সংক্রান্ত বিভিন্ন প্রবন্ধ থাকবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী, টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদী ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা