,

‘শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ছাত্রসংসদ’ কার্যকর হচ্ছে’

nurul-islam-nahid.গঠনমূলক ছাত্ররাজনীতির ধারা বজায় রাখার জন্য দেশের সব উচ্চশিক্ষা প্রতষ্ঠানে ছাত্রসংসদ কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার জাতীয় সংসদের সফিকুল ইসলাম শিমুলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
শিক্ষামন্ত্রী আরো বলেন, ছাত্ররাজনীতি গণতন্ত্র চর্চার সূতিকাগার। বাংলাদেশের ইতিহাসে ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ভূমিকা আছে। এখান থেকেই আত্মপ্রকাশ করেছেন শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে ৭১ এর স্বাধীনতা অর্জন এবং পরবর্তীতে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্রের বিজয় অর্জনে দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রসমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
গঠনমূলক ছাত্ররাজনীতি অবশ্যই সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে সহায়ক উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অতীতে যেমন ছাত্রসংসদ কার্যকর ছিল, তেমনি বর্তমানেও বেশকিছু সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংসদ আছে। দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গঠনমূলক ছাত্ররাজনীতির ধারা বজায় রাখার জন্য ছাত্রসংসদ কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা