,

দক্ষিণ চীন সাগরে যৌথ নৌ প্রহরা দেবে দিল্লি-ওয়াশিংটন

AR-302119922দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে প্র্রহরা দেবে ভারত। এই সংবাদ বেইজিংয়ের জন্য উদ্বেগের। চীন এই জলপথের অধিকাংশ মালিকানা নিজেদের বলে দাবি করে। ওয়াশিংটন দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের উপর কঠোর অবস্থান নিতে চায়। তারই অংশ হিসেবে ভারতকে যুক্ত করছে। খবর রয়টার্স, প্রেসটিভি ও খালিদ টাইমসের।
ভারত ও যুক্তরাষ্ট্র বেশ কয়েক বছর ধরে ভারত মহাসাগরে নৌ বাহিনীর পাহারা দিয়ে আসছে। আর গত বছর সংযুক্ত হয়েছে জাপানের নৌ বাহিনী। তবে ভারতের নৌ বাহিনী কখনো এককভাবে এই মহাসাগরে প্রহরা দেবে না। জাতিসংঘের পতাকাতলেই ২০০৮ সাল থেকে নিজের মতো করে অভিযান পরিচালনা করে আসছে বলে ভারতের নৌ বাহিনীর মুখপাত্র এই তথ্য জানান। উপসাগরীয় অঞ্চলের অনেক দেশের প্রস্তাবনাকে প্রত্যাখান করেছে ভারত।
মার্কিন এক কর্মকর্তা বলেন, যৌথ বাহিনীর এই অভিযানের বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশই আগামী ১ বছরের মধ্যে এই ঘোষণার বাস্তবায়ন করবে। দিল্লিতে এই যৌথ প্রহরার বিষয়ে ঘোষণা দেওয়া হয়। তবে বিস্তারিত কিছুই জানাননি তিনি।
এই বিষয়ে চীনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। নববর্ষ উপলক্ষে দেশটিতে এক সপ্তাহ ছুটি রয়েছে। এই সাগরে স্বাধীনতার নামে ওয়াশিংটন সামুদ্রিক আধিপত্য চায় বলে অভিযোগ করেছে চীন।
৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য সংগঠিত হয় এই দক্ষিণ চীন সাগরের জলপথে। ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাই, ফিলিপাইন ও তাইওয়ানও এই সামুদ্রিক পথের মালিকানা দাবি করে। চীনের নৌ বাহিনী গত বছরের অক্টোবর থেকে দক্ষিণ চীন সাগরের বুকে কৃত্রিম দ্বীপ তৈরির কাজ শুরু করেছে।

চীনের মতো মার্কিন নৌ বাহিনীও তাদের শক্তি প্রদর্শন ও আঞ্চলিক দেশের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করছে। দিল্লি-ওয়াশিংটন যৌথভাবে মহড়া দেওয়ার কথাটি আলোচিত হয় ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নিউ দিল্লি সফরের পরে। দক্ষিণ চীন সাগরের জলপথ সকলের জন্য স্বাধীনভাবে ব্যবহার করার গুরুত্বারোপ করেন দুই দেশের সরকার প্রধান। মোদি ও ওবামা সামুদ্রিক সহায়তা করার জন্য চুক্তিও করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা