,

স্কাউটিং একে অপরের জন্য কিছু করার শিক্ষা দেয় , জ্ঞান- ভ্রাতৃত্ব-সেবায় সারা বিশ্বে সংযোগ ঘটায়- মোঃ শাহ্ কামাল

 

pic 00= 10-02-2016বাংলাদেশ স্কাউটস এর জাতীয কমিশনার (সমাজ উন্নয়ন) এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব মোঃ শাহ্ কামাল বলেছেন, স্কাউটিং জীবনকে সহজ ও জীবনের পরিবর্তন ঘটায়, স্কাউটিং কার্যক্রম একে অপরের জন্য কিছু করার শিক্ষা দেয়,জ্ঞান-ভ্রাতৃত্ব-বন্ধুত্ব ও সেবায় সারা বিশ্বের সাথে সংযোগ সৃষ্টি করে। তিনি বলেন,স্কাউটিং আন্দোলনে আমৃত্যু থাকা যায় এবং একে অপরের জন্য কিছু করার সুযোগ থাকে। ব্রাহ্মণবাড়িয়া স্কাউটিং কার্যক্রমের বিভিন্ন দিক , এখানে চাকুরী কালীন স্মৃতিচারণ করে তিনি বলেন ব্রাহ্মণবাড়িয়ার সাথে এখানকার মানুষের সাথে আমার সম্প্রীতির সুদৃঢ় বন্ধন রয়েছে। এখানে স্কাউটিং কার্যক্রমের ঐতিহ্য বিকাশের জন্য জন্য আমার সার্বিক সহযোগিতার সবসময় থাকবে । তিনি একটি সুন্দর সুখী বাংলাদেশ সুন্দও সমাজের জন্য নতুন প্রজন্মকে স্কাউটিং আন্দোলনে সম্পৃক্ত করতে সকলকে আন্তরিক হওয়ার আহবান জানান।
গত বুধবার ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস এর উদ্যোগে, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস এর ব্যবস্থাপনায় এবং কুমিল্লা অঞ্চলের পরিচালনায় ২৫৩ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে প্র্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানিয়েছেন।
বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার প্রোগ্রাম ও কোর্স লীডার মোহাম্মদ রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। অতিথি ছিলেন দূর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ। অতিথি ও প্রশিক্ষক ছিলেন জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) মোঃ মহসিন, জাতীয় কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) কাজী নাজমুল হক নাজু, জাতীয় উপ কমিশনার (সমাজ উন্নয়ন) মোঃ মহসীন, জাতীয় উপকমিশনার(প্রশিক্ষণ) শরীফ আহমেদ কামাল এলটি, নির্বাহী পরিচালক মোঃ মজিবুর রহমান মান্নান, কুমিল্লা অঞ্চলের সম্পাদক আব্দুল আউয়াল ভ’ইয়া, কুমিল্লা অঞ্চলের উপ পরিচালক ফারুক আহমেদ,মোঃ নুশরাত। অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক। অনুষ্ঠান উপস্থাপনা করেন আল আমীন শাহীন। কোর্সের ব্যবস্থাপনায় সমন্বয় করেন কুমিল্লা অঞ্চলের উপ কমিশনার এবি এম আবুল হাশেম, জেলা স্কাউটস এর সম্পাদক নিয়াজ মোঃ কাজল। কোর্সে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটস এর জাতীয কমিশনার(সমাজ উন্নয়ন), দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব মোঃ শাহ্ কামাল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা