,

নাসিরনগরে ১১১ জন কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

Nasirnagar Picture(SANBORDON)আকতার হোসেন ভুইয়া : জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৬ উদযাপন উপলক্ষে নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে শিক্ষক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে প্রধান শিক্ষক শাহ আলমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভুইয়া, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ম.রবিউল আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এবিএম সালেম,অভিবাবক আবদুল ওয়াহিদ,মাহবুবুর রহমান,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া প্রমূখ। ২০১৫ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় উর্ত্তীণ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ১১১ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা