,

মেগান ফক্স, হৃত্বিক রোশনের পর মিম

mimবিনোদন প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে মেগান ফক্স, ভারতে হৃত্বিক রোশানের পর এবার বাংলাদেশে এসার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর নির্বাচিত হলেন মডেল, অভিনেত্রী ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ১১ ফেব্রুয়ারি সকাল ১১টায় ঢাকার সোনারগাঁওয়ের চিত্রা হলে এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, বাংলাদেশে এসারের ডিস্ট্রিবিউটর মেঘনা গ্রুপের এক্সিকিউটিভ টোকনোলজিস লিমিটেডের জেনারেল ম্যানেজার সালমান আলী খান এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। চুক্তি স্বাক্ষরের পর উপহার হিসেবে মিমের হাতে একটি এসার ব্র্যান্ডের ল্যাপটপ তুলে দেন সালমান আলী খান।

বিদ্যা সিনহা মিম অনুষ্ঠানে বলেন, এসার একটি বিখ্যাত ব্র্যান্ড। বিশ্বের জনপ্রিয় তরাকারা এই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েছেন। এটা সত্যিই আমার জন্য ভীষণ আনন্দের ও সন্মানের। চুক্তি অনুযায়ী আগামী এক বছর এসার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করব। খুব শিগগিরই প্রয়োজনীয় ফটোশুট, টিভি বিজ্ঞাপনসহ সব ধরনের প্রচারণায় অংশ নেয়া হবে আমার। আর সেই সাথে আগামী এক বছরে তিনি এসার ছাড়া একই ধরনের অন্য কোনো প্রতিষ্ঠান বা পণ্যের প্রতিনিধিত্ব করবেন না।

সালমান আলী খান বলেন, এসার তারুণ্যের ব্র্যান্ড। আর তারুণ্যের বিবেচনায় সময়ের জনপ্রিয় নাম বিদ্যা সিনহা মিম। অভিনয় এবং মডেলিং- দুই অঙ্গণেই তিনি সাফল্যের পরিচয় দিয়েছেন। তাই তাকেই আমাদের প্রতিনিধি নির্বাচন করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে মিম ছাড়াও বিশ্বের কয়েকটি দেশে এসার-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডররা হলেন ভারতে বলিউড অভিনেতা হিৃত্বিক রোশন, যুক্তরাষ্ট্রে হলিউড অভিনেত্রী ও মডেল মেগান ফক্স, পাকিস্তানে মডেল ও অভিনেতা আদনান সিদ্দিকী, ফিলিপাইনের মডেল ও অভিনেত্রী লিজা সোবারেনো; মডেল, অভিনেত্রী ও কণ্ঠশিল্পী টনি গোনজাগা, তাইওয়ানের গালফার ইয়ানি সেং প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে