,

পাকিস্তানে সোনমের ‘নিরজা’ নিষিদ্ধ

sonom_jug_3901পাকিস্তানকে খাটো করে দেখানোর অভিযোগে ভারতীয় চলচ্চিত্র ‘নিরজা’ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটি। ভারতীয় নাগরিক নিরজা বানৌতের কাহিনী নিয়ে ছবিটি নির্মিত। ছবিটিতে নিরজা চরিত্রে অভিনয় করেছেন সোনম কাপুর। ১৯৮৬ সালে করাচিতে সন্ত্রাসীরা হাইজ্যাক করে যাত্রাবাহী বিমান প্যান অ্যাম ফ্লাইট ৭৩। সন্ত্রাসীদের হাত থেকে যাত্রীদের বাঁচাতে নিহত হয় বিমানটির যাত্রীসেবিকা নিরজা বানৌত।
পাকিস্তানের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ডের (সিবিএফসি) প্রধান মোবাশ্বের হাসান বলেন, পাকিস্তানে নিরজা ছবিটি না দেখানোর সিদ্ধান্তটি এসেছে তথ্য ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে। চলচ্চিত্রটি সেন্সরশিপের জন্য কখনোই আমাদের কাছে আনা হয়নি।

পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেশন অথোরিটিকে (পিইএমআরএ) তথ্য ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্দেশ দেয়া হয়েছে পাকিস্তানের কোনো ক্যাবল চ্যানেলে যেন ছবিটি দেখানো না হয়।পাকিস্তানের আইএমজিসি ইন্টারটেইনমেন্টের এক কর্মকর্তা বলেন, সিনেমাটি পাকিস্তানে আমদানির ক্ষেত্রে অনাপত্তিপত্র (এনওসি) দেয় মন্ত্রণালয়। কিন্তু পরে অনাপত্তিপত্র প্রত্যাহার করে নেয়া হয়।

আইএমজিসি’র নির্বাহী পরিচালক আবিদ রশীদ স্বীকার করেন ‘নিরজা’ ছবিটিতে পাকিস্তান বিরোধী দৃশ্যে রয়েছে এবং মুসলিমদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।

নিরজা চলচ্চিত্রটি ১৯ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটিতে আরও অভিনয় করেছেন, শাবানা আজমী, শেখর রাভজানানি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা