,

চুলের স্টাইল পছন্দ না হওয়ায় নাপিতকে গুলি তরুণীর!

barber_3907যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক নারী বুধবার তার চুলের স্টাইল পছন্দ না হওয়ায় নাপিতকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন। চুল কাটানোর পর স্টাইলটি পছন্দ না হওয়ায় অ্যাড্রিয়ান ব্ল্যাঞ্চি সোয়াইন (২৯) নামের ওই নারী ক্ষুব্ধ হয়ে সান ডিয়াগোর ‘৬১৯ বারবার শপ’ থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পরই তিনি একটি বন্দুক নিয়ে দোকানে প্রবেশ করেন। খবর এনবিসির।

পুলিশ জানায়, দোকানে ঢুকে তিনি নাপিতকে লক্ষ্য করে তিনবার গুলি করার চেষ্টা করেন। কিন্তু সৌভাগ্যক্রমে বন্দুকটি জ্যাম হয়ে পড়ায় তার প্রচেষ্টা ব্যর্থ হয়।সান ডিয়াগো পুলিশের সার্জেন্ট রেই ব্যাট্রিক বলেন, বন্দুকটিতে গুলি ছিল। তবে বন্দুকটি জ্যাম হয়ে যাওয়ায় গুলি বেরোয়নি। এ সময় নাপিত ও দোকানে উপস্থিত অপর একজন সোয়াইনকে মাটির সঙ্গে চেপে ধরেন। পুলিশ আসার আগ পর্যন্ত তারা এভাবেই তাকে ধরে রাখেন। হত্যা চেষ্টার অভিযোগের সম্মুখীন হতে যাচ্ছেন ওই নারী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা