,

প্রেমিকের কাছ থেকে তুলে নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ!

Dorsonমোবাইলফোনে প্রেমের টানে যশোর থেকে বরিশালের চরমোনাইতে প্রেমিকের কাছে এসে এক প্রেমিকা (স্কুলছাত্রী) গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ জানিয়েছে ওই স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়নি। স্থানীয়রা জানায়, চরমোনাইর রাজারচর গ্রামের মো. গেদুর বাসার গৃহশিক্ষক ইমরান। সে চরমোনাই সাহেবেরহাট ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। তার সঙ্গে মোবাইলফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যশোরের মনিরামপুর উপজেলার কাঠালিয়া গ্রামের বাসিন্দা নবম শ্রেণির ছাত্রী মনিরার।

ইমরানের সঙ্গে দেখা করতে সোমবার রাতে মনিরা চরমোনাই রাজারচর গ্রামে আসে। এ সময় ইমরান তাকে আত্মীয় পরিচয় দিয়ে স্থানীয় রিজিয়া বেগমের ঘরে নিয়ে যায়। রিজিয়া বেগম জানান, সোমবার রাত ১২টার দিকে ইমরান ও তার এক বন্ধু মেয়েটিকে নিয়ে তার ঘরে আসে। আত্মীয় পরিচয়ে রাতে থাকার সুযোগ দেয়ার অনুরোধ করলে তাকে তিনি আশ্রয় দেন। পরে স্থানীয় রুবেল গাজী, জুলহাস ও রাসেল ঘরে প্রবেশ করে। তারা মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করার জন্য অন্য কক্ষে নিয়ে তার সঙ্গে থাকা মোবাইল, নগদ এক হাজার ৬০০ টাকা ও গহনা ছিনিয়ে নেয়। এরপর তাকে গণধর্ষণ করে বলে মেয়েটি তাকে জানিয়েছে।

রিজিয়া বেগম জানান, ‘রুবেল গাজী স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় আমি কাউকে কিছু বলিনি।’ স্থানীয়রা জানায়, ধর্ষিত হওয়ার বিষয়টি ওই ছাত্রী গ্রামের অর্ধশতাধিক লোকের সামনে জানায়। পরে ইউপি সদস্য মামুন গাজী বিষয়টি কোতয়ালী মডেল থানায় অবহিত করেন। থানার এএসআই শরিফুল মঙ্গলবার বিকালে ছাত্র ছাত্রীকে উদ্ধার করে। অভিযুক্ত রুবেল গাজী জানায়, ‘মেয়েটির মোবাইল, টাকা ও গহনা থানা পুলিশের কাছে দিয়ে দিয়েছি। ওই মেয়েকে ধর্ষণ করা হয়নি।’

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, গণধর্ষণের অভিযোগ সত্য নয়। মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যশোরের সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে সেখানকার থানায় তাকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে