,

৫৯ জনের দল নিয়ে কারিনা আসছেন শুক্রবার সকালে

jakia..kareena_101784বিনোদন প্রতিবেদক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর আগামীকাল সকালে ঢাকায় আসছেন। জেট এয়ারওয়েজের একটি বিমানে করে মুম্বাই থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে কারিনা কাপুরসহ ৫৯ জনের একটি দল।

‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এ জে’অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের প্রধান নির্বাহী স্বপন চৌধুরী বলেন, ‘ঢাকায় এসে কারিনা কাপুর উঠবেন একটি পাঁচতারকা হোটেলে। বিমানবন্দর থেকে সরাসরি চলে যাবেন হোটেলে। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দলবল নিয়ে হাজির হবেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। জনপ্রিয় সব গানের তালে ঢাকার দর্শকদের মাতিয়ে রাখবেন। অনুষ্ঠান শেষে পরদিন দুপুরের ফ্লাইটে মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন কারিনা।’

এই অনুষ্ঠানে বলিউডের কারিনা কাপুর ছাড়াও থাকবেন কণিকা কাপুর ও জাবেদ আলী। এই পরিবেশনায় অংশ নেবেন বাংলাদেশি নায়ক অনন্ত জলিলও।

ঢাকাকে পরিচ্ছন্ন করার সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হয়ে এই আয়োজন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা