,

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক বিকালে

khalada12-300x175ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার বিকালে।  বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিকাল ৪টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইং। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি দলের চেয়ারপারসন জিন ল্যাম্বার্টের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- যুক্তরাজ্যের লেবার পার্টির সদস্য রিচার্ড হাওয়িট, ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট পার্টির সদস্য ইভান স্টিফেন্স ও কনজারভেটিভ পার্টির সদস্য সাজ্জাদ করিম।  বুধবার চারদিনের সফরে ঢাকা আসে ইইউ প্রতিনিধি দল। সফরসূচিতে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

এছাড়াও অনুমতি সাপেক্ষে প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। জানা গেছে, সফর শেষে ঢাকা ছেড়ে যাওয়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হবেন প্রতিনিধিদলের প্রধান জিন ল্যাম্বার্ট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা