বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহকর্মী নির্যাতনের অভিযোগ নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে

jakiaisrail_101776আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর স্ত্রী সারার বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতন এবং কাজের উপযোগী পরিবেশ সৃষ্টি না করার অভিযোগ এনে দেশটির শ্রম আদালত এক রুল জারি করেছে নির্যাতিত গৃহকর্মী।

জেরুজালেমে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাপ্তরিক বাসভবনের সাবেক মুখ্য কেয়ারটেকার মেনি নাফতালি ২০১৪ সালে অসদাচরণের অভিযোগে সারার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

নাফতালির অভিযোগের প্রেক্ষিতে ৪০ পৃষ্ঠার রায়ে আদালত জানায়, নাফতালি এবং অন্যান্য গৃহকর্মীদের তথ্যের ভিত্তিতে দেখা যায়, প্রকৃতপক্ষেই নেতানিয়াহুর স্ত্রী তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন এবং কাজের পরিবেশ বিষিয়ে তুলেছিলেন।

অতীতেও বহুবার স্বেচ্ছাচারিতার কারণে সংবাদের শিরোনাম হয়েছেন নেতানিয়াহুর স্ত্রী সারা। নিঃসন্দেহে বলা যায়, সারার এসব আচরণ এবং বিশেষ করে গৃহকর্মী নির্যাতনের ঘটনা নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারকে প্রভাবিত করবে। চতুর্থবরের মতো ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু।

এর আগেও ২০১০ সালে সারার বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনে অভিযোগ আদালত পর্যন্ত গড়িয়েছিল।

তবে আদালতের রায় সম্পর্কে তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হয়নি প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র।

২০১২ সালে নাফতালি প্রধানমন্ত্রীর বাসভবনের চাকরি ছেড়ে দেন। এর আগে ২০ মাস ধরে সেখানে চাকরি কর্মরত ছিলেন। তিনি সারার বিরুদ্ধে অহেতুক বকাবকির অভিযোগ আনেন।

উদাহরণ স্বরূপ নাফতালি বলেন, আমাকে রাত তিনটার সময় ঘুম থেকে ধমক দিয়ে ডেকে প্যাকটজাত দুধ কিনে আনতে বলা হত।

আদালতের রায়ে অন্যান্য গৃহকর্মীদের বক্তব্য তুলে ধরে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের আচরণ তুলে ধরা হয়। এতে অমানবিক আচরণ, অপমান, অহেতুক চাহিদা ইত্যাদি বিষষের উল্লেখ রয়েছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান