বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ অনেক দূর এগিয়েছে: আবুধাবিতে সৈয়দ আশরাফ

abudabi125215a“জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ অনেক দূর এগিয়ে গেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে ক্ষুধা, দারিদ্রমুক্ত ও উন্নয়নশীল দেশ হিসেবে গড়ার জন্য দেশবাসীর সঙ্গে প্রবাসীদের অবদান অনেক। প্রবাসীরা ছাড়া আগামীতে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই প্রবাসীদের নানা সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বর্তমান আওয়ামী লীগ সরকার।”

স্থানীয় সময় গতকাল বুধবার দুপুরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর ইন্টার কন্টিনেল্টাল হোটেলের বলরুমে আবুধাবি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

সৈয়দ আশরাফ বলেন, মিশন ২০২১ বাস্তবায়ন ও ২০৪১ সালের মাঝে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে যাওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে দেশ ও প্রবাসে সবাইকে স্ব স্ব স্থান থেকে কাজ করে যেতে হবে।” আবুধাবী কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতিখার হোসেন বাবুলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এ সময় ইউএই বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, শওকত আকবর, শেখ জায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবিবুল্লাহ খন্দকার, ড. রায়হান জামিল প্রমুখ বক্তব্য দেন। সভায় বাংলাদেশ দূতাবাস ছাড়াও আমিরাতে বাংলাদেশি পতাকাবাহী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা এবং প্রবাসের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সৈয়দ আশরাফ হোসেন আমিরাত সরকারের উদ্যোগে দুবাইতে ৪০টি দেশের অংশগ্রহণে আয়োজিত ভবিষ্যতে প্রশাসনিক, পাবলিক ও প্রাইভেট সেক্টরে জনপ্রশাসন কীভাবে কাজ করবে- তা নিয়ে একটি আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গত মঙ্গলবার দুবাইতে আসেন।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে