,

অর্থনীতিতে আনসারদের ভূমিকা অপরিসীম

sheikh-hasina-bangladesh-ap-photo_0_0_0_0নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিএনপি-জামায়াত যথন দেশজুড়ে জ্বালাও পোড়াও করেছিল তখন এই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সারাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশে বক্তৃতা দেয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এরই মধ্যে আনসার বাহিনীর সদস্যদের জন্য বেশ কিছু সুবিধা দেয়া হয়েছে।কাজের সুবিধার জন্য আনসার সদস্যদের প্রশিক্ষণসহ তাদের আবাসন সুবিধা নিশ্চিত করা কাজ চলছে। ক্রীড়ায় আনসার সদস্যদের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী তাদেরকে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশজুড়ে উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে সারাদেশে রেল নেটওয়ার্ক আরো জোরদার করা হয়েছে।রেল নিয়ে কাজ চলছে।আমরা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।গত কয়েক বছর ধরে আমাদের প্রবৃদ্ধি ছয় ভাগের ওপর। বাংলাদেশ আজ উন্নয়নের রোলমডেল হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। আমরা আজ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি।সারাদেশে আমরা ডিজিটাল সেন্টার গড়ে তুলেছি।
প্রধানমন্ত্রী বলেন, আনসার সদস্যরা দেশের অন্যান্য বাহিনীর সঙ্গে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।বক্তৃতা শেষে প্রধানমন্ত্রী জাতীয় সম্মেলনের উদ্বোধান ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে