,

স্বাধীনভাবে পরিচালিত বিবিসিকে নিয়ন্ত্রণের সুপারিশ

bbc-newsআন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম বলে খ্যাত ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের (বিবিসি) পরিচালনায় বড় ধরণের পরিবর্তনের সুপারিশ করেছে যুক্তরাজ্যের সংসদ সদস্যদের একটি কমিটি। রাষ্ট্র মালিকানাধীন এই গণমাধ্যম ‘বেশি স্বাধীনভাবে’ পরিচালিত হচ্ছে বলে মনে করে ওই কমিটি।
বিবিসি ট্রাস্টও পুরোপুরি বিলুপ্ত করে দেয়ার পক্ষে তাদের মত ব্রিটিশ পার্লামেন্টের সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক কমিটি বলছে, বিবিসির মহাপরিচালক টনি হল ”একটু বেশি স্বাধীন ভাবে” সংস্থাটি পরিচালনা করছেন। তাকে আসলে কারো কাছেই জবাবদিহি করতে হয়না। ফলে বিবিসির বোর্ড পুনর্গঠন করে স্বতন্ত্র একজন চেয়ারম্যান নিয়োগের সুপারিশ করেছে ওই কমিটি।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস এবং বিবিসি ওয়ার্ল্ড নিউজের মধ্যে স্পষ্ট সীমারেখা টানার সুপারিশ করেছে পার্লামেন্টের এই কমিটি। যে সনদের মাধ্যমে বিবিসি পরিচালিত হয়, সেই ‘রয়্যাল চার্টার’ ২০১৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। সাধারণত প্রতি দশকে একবার এই সনদ পর্যালোচনা করা হয়ে থাকে। ২০১৭ সালে বিবিসির জন্য নতুন চার্টার জারি হবে।

কিন্তু তার আগে সংস্থাটির ভবিষ্যৎ কি হবে এবং কিভাবে বিবিসির অর্থায়ন হবে তা নিয়েই আলোচনা চলছে। এরই অংশ হিসাবে বিবিসির বিভিন্ন বিষয়ে মতামত দিচ্ছে পার্লামেন্টের নানা কমিটি। যদিও হাউজ অব কমন্সেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা