,

বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া

Australia20160211045522স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৯ বছর পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও নিরাপত্তাজনিত ঝুঁকির বিষয়টি উল্লেখ করে শেষ পর্যন্ত বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তবে ভবিষ্যতে বাংলাদেশে এসে ক্রিকেট খেলবে অস্ট্রেলিয়া বলে আশা প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রদূত গ্রেগ উইলকক। এ জন্য দু’পক্ষকে একত্রে কাজ চালিয়ে যেতে হবে বলে মনে করেন তিনি। চট্টগ্রামে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন গ্রেগ।

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার গ্রেগ উইলকক বলেন, `আমার মনে হয় বাংলাদেশে ক্রিকেট খেলতে সবাই আগ্রহী। তাছাড়া ক্রিকেট প্রেমী জাতি হিসেবে পুরো বিশ্ব জুড়ে বাংলাদেশের সুনাম রয়েছে। আমি বিশ্বাস করি ক্রিকেটের উন্নয়নে আমরা যদি একত্রে কাজ করতে পারি, তাহলে অস্ট্রেলিয়া অবশ্যই বাংলাদেশে খেলতে আসবে।`

এদিকে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও নাম প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা