,

কুষ্টিয়ায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত

150125045441_bangla_rab_640x360_no_nocreditবাংলাদেশের কুষ্টিয়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। নিহতরা চরমপন্থি দলের সদস্য ছিলেন বলে র‍্যাব দাবি করেছে।

নিহতরা হলেন আকাউদ্দিন হিয়া (৪৫) ও লিয়াকত আলী (৪০)।

র‍্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব জানান, নিহতরা দুজনেই চরমপন্থি দলের সদস্য ছিলেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার স্বস্তিপুর গ্রামে র‍্যাবের একটি টিমের উপর তারা গুলি করলে র‍্যাবও পাল্টা গুলি করে।

পরে ঘটনাস্থল থেকে গুলি এবং একটি আগ্নেয়াস্ত্রসহ ওই দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতদের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা