,

ত্বকের ক্যান্সার নিরাময়ে সহায়ক হতে পারে কলা

www.bonikbartaস্বাস্থ্য ডেস্ক : দ্রুততম ও সহজ পদ্ধতিতে মানুষের ত্বকের ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে কলার গায়ের কালো দাগ সহায়ক হতে পারে। এতে ত্বকের ক্যান্সারের চিকিত্সা আরো কার্যকর হয়ে উঠবে। আর কমে আসবে এ রোগে মৃত্যুহার। সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা এমন দাবিই করেছেন। খবর এএফপি।

পাকা কলার খোসায় কালো রঙের ছোপ ছোপ দাগ দেখা যায়। এসব কালো দাগ টায়রোসিনাস নামে এক ধরনের এনজাইমের কারণে হয়। একই ধরনের এনজাইম মানবত্বকেও বিদ্যমান। একদল বিজ্ঞানী কলা ও মানবত্বকের এ মিলের বিষয়টি ব্যবহার করেছেন ক্যান্সার স্ক্যানার তৈরিতে। পরে এ স্ক্যানারকে আরো উন্নত করে তারা তা কলার ওপর পরীক্ষা করে দেখেছেন। জার্মানির বিজ্ঞান-বিষয়ক গবেষণা পত্রিকা ‘ইঙ্গেভান্তে কেমি’তে সম্প্রতি গবেষণা প্রতিবেদনটি প্রকাশ হয়েছে।

মানুষের একটি বড় অংশ ম্যালানোমা নামক ত্বকের ক্যান্সারে ভোগে। ত্বকে সৃষ্ট ক্যান্সারের মধ্যে এ ধরনটি অনেক বেশি ক্ষতিকর। আর এটি যত দ্রুত নির্ণয় করা যায়, তত দ্রুত তা নিরাময় করা সম্ভব। সুইজারল্যান্ডের ফিজিক্যাল ও অ্যানালিটিক্যাল ইলেকট্রোকেমিস্ট্রির পরীক্ষাগারে গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা দেখতে পান, টায়রোসিনাস নামের এ এনজাইম ম্যালানোমা নির্ণয়ে কার্যকর ভূমিকা পালন করে। ক্যান্সারের প্রথম ধাপে এনজাইমটি খুব বেশি দৃষ্টিগোচর হয় না। দ্বিতীয় ধাপে এটি চারদিকে সমানভাবে দৃষ্টিগোচর হয়। তৃতীয় ধাপে শরীরের অন্যান্য অংশে ক্যান্সারটি যখন ছড়িয়ে পড়তে শুরু করে, তখন এনজাইমটির বিস্তৃতি ঘটে অসমভাবে।

প্রসঙ্গত, আমেরিকান ক্যান্সার সোসাইটির তথ্যমতে, ম্যালানোমা প্রথম ধাপে শনাক্ত হলে ৯৫ শতাংশ আক্রান্ত ব্যক্তি ১০ বছর জীবত্কাল পেতে পারে। এর বিপরীতে তৃতীয় ধাপে ক্যান্সারটি শনাক্ত হলে এ হার নেমে আসে ৪৩ শতাংশে।

বিজ্ঞানীদের তৈরিকৃত এ স্ক্যানারে চিরুনির দাঁতের মতো আটটি নমনীয় তড়িত্দ্বার রয়েছে। ত্বকের ওপর দিয়ে এটি চালনা করে ত্বকে উপস্থিত টায়রোসিনাস এনজাইমটির উপস্থিতি ও বিস্তৃতি পরিমাপ করা যায়।

গবেষকরা বলছেন, এ পদ্ধতি প্রচলিত বায়োপসি পদ্ধতির প্রয়োজনীয়তাকে খারিজ করে দেবে। আমাদের প্রাথমিক গবেষণায় আমরা দেখেছি, এ যন্ত্র ক্যান্সার কোষ ধ্বংসেও ব্যবহার করা যেতে পারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা