,

প্রতিস্থাপিত হৃদপি- নিয়ে ৩৩ বছর বেঁচে ছিলেন জন

160120182803_women_heart_640x360_bbc_nocredit-400x224আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীতে যে ব্যক্তিটি প্রতিস্থাপিত হৃদপি- নিয়ে ৩৩ বছর বেঁচে ছিলেন তিনি ব্রিটেনের একটি হাসপাতালে মারা গেছেন। সে ব্যক্তির নাম জন ম্যাককাফার্থি। ৩৯ বছর বয়সে তার হৃদপি- প্রতিস্থাপন করা হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর।

১৯৮২ সালে ব্রিটেনের একটি হাসপাতালে যখন হৃদপি- প্রতিস্থাপন করা হয়, তখন চিকিৎসকরা বলেছিলেন তিনি বড়জোর পাঁচ বছর বাঁচবেন। প্রতিস্থাপিত হৃদপি- নিয়ে দীর্ঘসময় বেঁচে থাকার কারণে ২০১৩ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম উঠে।

তখন তিনি বলেছিলেন, “ যারা হৃদপি- প্রতিস্থাপন করে বাঁচতে চায় , এই রেকর্ড তাদের অনুপ্রেরণা জোগাবে। ” মি: ম্যাককাফার্থির হৃদপি-ের কার্যক্ষমতা দুর্বল হয়ে পড়েছিল এবং সেটি ঠিকমতো রক্ত সঞ্চালন করতে পারছিলনা। তখন ডাক্তাররা অস্ত্রোপচারের মাধ্যমে তার হৃদপি- প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন।

তার স্ত্রী জানান হৃদপি- প্রতিস্থাপনের পর তিনি সুস্থ ছিলেন এবং দুজনে একসাথে বিশ্ব ঘুরে বেড়ান। পৃথিবীতে প্রথমবারের মতো সফলভাবে হৃদপি- প্রতিস্থাপন করা হয় দক্ষিণ আফ্রিকায়। ১৯৬৭ সালে কেপ টাউনের একটি হাসপাতালে ৩০জন চিকিৎসক এই হৃদপি- প্রতিস্থাপন করেন। কিন্তু যার দেহে হৃদপি- প্রতিস্থাপন করা হয় তিনি মাত্র ১৮ দিন বেঁচে ছিলেন।-বিবিসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা