,

সেমিতে আজ বাংলাদেশের সামনে ‘আনপ্রেডিক্টেবল’ ওয়েস্ট ইন্ডিজ

Match 1_South Africa U19 cricket vs Bangladesh U19 cricket in Chittagong
স্পোর্টস ডেস্ক : আজ কী তাহলে বাংলাদেশের ফাইনালে ওঠার দিন? প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ বলেই সম্ভাবনাটা বেশি উঁকি দিচ্ছে। বাজির দরও বাংলাদেশের পক্ষে। ক্রিকেট পণ্ডিতরা ১৪ ফেব্রুয়ারির ফাইনালে ভারতের প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকেই দেখছেন।

বাংলাদেশের যুবারাও দারুণ আত্মবিশ্বাসী, অনেকটাই নির্ভার। জয়ের ব্যাপারে প্রত্যয়ী। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ বলেই হয়তো অতটা সাহস পাচ্ছে স্বাগতিকরা। কারণ, এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অসাধারণ রেকর্ড বাংলাদেশের যুবাদের। যুব বিশ্বকাপের প্রস্তুতি সিরিজে ৩-০তে হোয়াইট ওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের স্পিন বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। কালও বাংলাদেশের আসল অস্ত্র স্পিন বোলিং।

প্রস্তুতি সিরিজে ভালো না করলেও মূল টুর্নামেন্টে দারুণ ঘুরে দাঁড়ায় তারা। ওপেনার গিডরন পোপ ও মিডল অর্ডার স্প্রিঙ্গার ও দুই ফাস্ট বোলার আলজারি জোসেফ, চিমার হোল্ডার মিলে হুট করে দলের চেহারাই পাল্টে দেন। আজকের সেমিফাইনালে বাংলাদেশের চিন্তার নাম এই জোসেফ ও হোল্ডার। নতুন বলে অসাধারণ বোলিং করছেন তারা।

মিরপুরের এই উইকেট ফাস্ট বোলার বান্ধব। সেখানে জোসেফ-হোল্ডারদের জ্বলে ওঠার সম্ভাবনা যথেষ্ঠ। বাংলাদেশের ভালো ফল নির্ভর করছে ব্যাটসম্যানরা এই দুই ফাস্ট বোলারকে কতটা সামাল দিতে পারেন, তার উপর। যদিও অধিনায়ক মিরাজ এবং তারকা ব্যাটসম্যান শান্ত বলেছেন, তারা ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলারদের নিয়ে মোটেও চিন্তা করছেন না।

চিন্তা আছে বাংলাদেশের ওপেনিং জুটি নিয়ে। এই টুর্নামেন্টে ব্যর্থই বলা যায় পিনাক, সাইফকে। যদিও ওয়েস্ট ইন্ডিজর বিপক্ষে তাদের রেকর্ড বেশ ভালো। বিশেষ করে সাইফের। কোচ মিজানুর রহমান তাই পিনাক-সাইফেই আস্থা রাখছেন।

সেমিফাইনালের আগে পর্যন্ত শক্তিশালী দল বলতে কেবল দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই মাঠে নামে বাংলাদেশ। বাকি ম্যাচ গুলো ছিল ছোট দলগুলোর বিপক্ষে। কোয়ার্টার ফাইনালে নেপালের বিপক্ষে গলদঘর্ম হয়ে পড়েছিলেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। গ্রুপ পর্বের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে শুরুতেই ২ উইকেট পড়ে গিয়েছিল স্বাগতিকদের। এসব বাজে অভিজ্ঞতাও আছে যুব দলের সঙ্গে।

বড় ম্যাচে চাপ ‘ফ্যাক্টর’ হয়ে দাঁড়ায়। দুই দলের অধিনায়কই বলেছেন, চাপ না নিয়ে স্বাভাবিক খেলা খেলার কথা। আর জয়ের ব্যাপারে প্রত্যয়ী দুই দলই। তবে এক্ষেত্রে এগিয়ে বাংলাদেশ। বাকিটা মাঠেই প্রমাণ হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা