,

স্বপ্নের জাল বুনতে পরী এবার চাঁদপুরে

porimoni-1বিনোদন প্রতিবেদক : মাছ ধরার কোনো জাল নয়, এবার স্বপ্নের জাল বুনতে চাঁদপুরে যাচ্ছেন পরীমণি। কারণ গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবির শ্যুটিং শুরু হবে কাল থেকে। লোকেশন চাঁদপুরের কয়েকটি মৎস্যপল্লী। আর এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি।
গিয়াসউদ্দিন সেলিম বলেন, “আজ বুধবার সকালে লঞ্চে করে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছি। আশা করি দুপুরের পর লোকেশনে পৌঁছে যাবো। কাল থেকে টানা শ্যুটিং করবো। আর প্রত্যাবর্তন করবো একমাস পর।”

অন্যদিকে পরীমণি বলেন, “সেলিম ভাইয়ের মতো গুণী পরিচালকের সঙ্গে কাজ করা সত্যিই আনন্দের। আমি মনে করি এ চরিত্রটি হবে আমার ক্যারিয়ারের ভাইটাল রোল। কারণ এখানে ভিন্নমাত্রা অভিনয়ের স্বাদ পাবো। বাকিটা বড়পর্দায় উঠলেই দেখা যাবে।”

‘স্বপ্নজাল’ ছবিতে নায়কের ভূমিকায় দেখা যাবে নবাগত ইয়াম রোহানকে। আরও থাকছেন ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, ওয়াহিদা মল্লিক জলি, ইরেশ যাকের ও প্রসুন আজাদ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা