,

গুগলের চালকবিহীন গাড়ি অনুমোদনের অপেক্ষায়

google_car1455104062প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চালকবিহীন স্বয়ংক্রিয় গাড়ি নিয়ে অনেক আগে থেকে চলছে বিভিন্ন গবেষণা। গুগলের বানানো এমনই চালক বিহীন স্বয়ংক্রিয় গাড়ি অন্যান্য আবিষ্কারের থেকে অনেক এগিয়ে।

মার্কিন ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি কর্তৃপক্ষ সম্প্রতি জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন স্বয়ংক্রিয় গুগল গাড়িকে ফেডারেল ল আনুসারে বিবেচনা করা যেতে পারে, যা চূড়ান্ত অনুমোদোন পাওয়ার জন্য এক ধাপ এগিয়ে নিল।

মার্কিন ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটির অ্যাডমিনিস্ট্রেশন প্রধান কৌঁসুলি পল জানান, গত ১২ নভেম্বর গুগল মার্কিন গাড়ির নিরাপত্তা নিয়ন্ত্রকদের কাছে ‘মানুষ চালকের প্রয়োজন নেই’ নামের শিরোনাম দিয়ে একটি চিঠি দেয়।

গুগলের চিঠির প্রসঙ্গে কৌঁসুলি পল আরো জানান, গুগল উল্লেখ করেছে তাদের এই গাড়ি স্বয়ংক্রিয় এবং অন্যান্য গাড়ির মত নয়। আমরাও একমত গুগল স্বয়ংক্রিয় গাড়িতে প্রচলিত গাড়ির মত কোনো চালক থাকবে না।

এদিকে সকল স্বয়ংক্রিয় গাড়ি প্রস্তুতকারকদের অভিযোগ, ফেডারেল সেফটি আইন তাদের স্বয়ংক্রিয় গাড়ির উন্নয়ন ও যাচাইকরণে বাধাগ্রস্থ করছে, কারণ ক্যালিফোর্নিয়া একটি খসড়া নিয়ম প্রস্তাব করেছে, যেন সব স্বয়ংক্রিয় গাড়ির মধ্যে একজন লাইসেন্সপ্রাপ্ত চালক ও চালানোর হুইল থাকে।

স্বয়ংক্রিয় গাড়ির গবেষণা প্রতিষ্ঠান কেলি ব্লু বুক-এর জ্যেষ্ঠ বিশ্লেষক কার্ল ব্রয়ার বলেন, স্বচালিত গাড়িকে অনুমোদন দেয়ার আগে এখনো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে। কিন্তু মার্কিন ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি কর্তৃপক্ষ যদি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ্যবিহীন গাড়িকে প্রচলিত গাড়ির বিকল্প বলে থাকে তবে তা রাস্তায় চলার অনুমোদন পাওয়ার জন্য যথেষ্ট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা