,

জুনিয়রদের জন্য মাশরাফি-মুশফিকদের ‘শুভকামনা’

u-191455107472স্পোর্টস ডেস্ক : পুরো বাংলাদেশ চেয়ে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের দিকে। বাংলাদেশ প্রথমবারের মত যুব বিশ্বকাপ জিতবে, এমন স্বপ্ন দেখছেন কোটি কোটি ক্রিকেটপ্রেমিরা।

মুশফিকুর রহিম বাংলাদেশকে যুব ক্রিকেটে সর্বোচ্চ সাফল্য এনে দিয়েছিলেন ২০০৬ সালে। সেবার পঞ্চম হয়েছিল বাংলাদেশ। এবার মেহেদী হাসান মিরাজরা বাংলাদেশকে শেষ চারে নিয়ে গিয়েছেন। সুযোগ আছে ফাইনালে যাওয়ার।

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে ইতিহাস গড়বে বাংলাদেশ। প্রথমবারের মত খেলবে বৈশ্বিক কোনো টুর্নামেন্টের ফাইনাল। পূর্বে সিনিয়র ক্রিকেটাররা যা পারেননি তা করে দেখাবে জুনিয়ররা। এমন বিশ্বাস সিনিয়র ক্রিকেটারদের। তাইতো যুবারে অনুপ্রাণিত করতে কোনো কমতি রাখছেন না সিনিয়ররা।

বিশ্বকাপ শুরু আগে জাতীয় দলের মাশরাফি বিন মর্তুজা মিরাজবাহিনীর সঙ্গে ঘন্টাখানেক সময় কাটিয়েছিলেন। মাশরাফি বিশ্বকাপ শুরুর আগে দেশপ্রেমে ক্রিকেটারদের উদ্বুদ্ধ করেছিলেন। কাল বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ। এ ম্যাচের আগেও যুবারা পাশে পেল বাংলাদেশের দলের দুই ফরম্যাটের অধিনায়ককে।

ওয়ানডে অধিনায়ক মাশরাফি বাদেও দুবাই থেকে মুশফিকুর রহিম যুব ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন। যুবাদের ‘শুভকামনা’ জানিয়েছেন তারা। প্রাক্তন অধিনায়ক নাঈমুর রহমান দূর্জয়ও মিরাজ-শান্তদের সঙ্গে সময় কাটিয়েছেন। তাদের শুভকামনা পেয়ে বেশ উৎফুল্লা মিরাজ।

বুধবার সংবাদ সম্মেলনে মিরাজ বলেন,‘দূর্জয় স্যার, মাশরাফি ও মুশফিক ভাইয়ের সঙ্গে কথা বলেছে। তারা একটা কথাই বলছে, ‘‘তোমরা ক্রিকেট যেভাবে খেলছো ভালোই চলছে। অন্য কোন দিকে নজর না দিয়ে এদিকেই ফোকাস রাখো। তাহলে ভালো করবে।’’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা