,

যেসব স্থানে প্রস্রাব-পায়খানা করা নিষেধ

8_18মানুষের কষ্ট হয়, মানুষ মন্দ কথা বলতে বাধ্য হয় এ জাতীয় স্থানে প্রস্রাব-পায়খানা করা উচিত নয়। চলার পথ, গাছের ছায়া, যেখানে মানুষ বসে বিশ্রাম করে কিংবা পুকুর, ঝরনা, হাউজ প্রভৃতি স্থানে প্রস্রাব করা নিষেধ। কারণ, এতে করে সাধারণ মানুষের কষ্ট হয়। অনুরূপভাবে যেখানে মানুষ বসে গল্প-সল্প করে এ জাতীয় স্থানেও প্রস্রাব-পায়খানা করা মাকরূহ।

[ফাতহুল আযিয শরহে মুহাযাব : ১/৪৬১]
হজরত রাসুলুল্লাহ সা. এর অনুগ্রহ শুধুমাত্র মানবজাতির মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি ছিলেন সারা জাহানের রহমত। তাই সকল সৃষ্টির প্রতিই ছিল তার দয়া পূর্ণ দৃষ্টি। এ কারণে তিনি গর্তে বা ছিদ্রে প্রস্রাব করতে নিষেধ করেছেন। কারণ, এতে গর্তে বসবাসরত কীট-পতঙ্গের কষ্ট হবে। তাছাড়া অনেক সময় মানুষকেও এর পরিণতি ভোগ করতে হয়। বিশ্বাস তো নেই, কখন কোন বিষাক্ত কীট এসে দংশন করে বসে। ফলবান বৃক্ষের কাছেও প্রস্রাব পায়খানা করা নিষেধ। কবরে এবং কবরের পাশে প্রস্রাব-পায়খানা করা মাকরূহ। মসজিদে প্রস্রাব-পায়খানা করা হারাম। যদি বিশেষ কোনো পাত্রে প্রস্রাব-পায়খানা করা হয় এবং মসজিদ নষ্ট না হয় তবুও। তবে বিশেষ প্রয়োজনে যদি ঘরের মধ্যে কোনো পাত্র রাখা হয় এবং তাতে প্রস্রাব করা হয় তাহলে তার অনুমতি আছে।
পানি যথাসম্ভব নাপাক মুক্ত রাখার চেষ্টা করতে হবে। এ বিষয়ে হজরত রাসুল সা. অত্যন্ত জোর দিয়েছেন। ইরশাদ করেছেন ‘স্থির পানিতে কখনও প্রস্রাব করবে না।’ এর অর্থ এই নয় প্রবাহিত পানিতে প্রস্রাব করা যাবে। বরং উদ্দেশ্যে হলো বদ্ধ ও কম পানিতে প্রস্রাব করা হলে তা সর্বাবস্থায়ই নাপাক হয়ে যায়। এ কারণেই এ বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে। অন্যথায় অধিক ও প্রবাহিত পানিতেও প্রস্রাব করা মাকরূহ। তাছাড়া স্বভাবজাত পরিচ্ছন্নতা ও রুচির পরিপন্থী তো অবশ্যই। আর যদি অধিক পানিতে বারবার প্রস্রাব করার কারণে তার রং, গন্ধ, স্বাদ বিকৃত হয়ে যায় তাহলে অধিক পানিও নাপাক হয়ে যাবে। অনুরূপভাবে গোসলখানাতে প্রস্রাব করতেও হজরত রাসুলুল্লাহ সা. জোর দিয়ে নিষেধ করেছেন।
[সূত্র : হালাল হারাম, পৃ. ৬৯]

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে