,

ম্যান্ডেলার নাতির ইসলাম গ্রহণ

55আন্তর্জাতিক ডেস্ক : ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা। ইসলাম গ্রহণের পর এক মুসলিম তরুণীকে বিয়েও করেছেন তিনি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের শেষের দিকে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি। তবে বিষয়টিএতোদিন গণমাধ্যমে আসেনি। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার আইনসভা বিষয়ক রাজধানী কেপ টাউনেরএকটি মসজিদে মুসলিম তরুণী রাবিয়া ক্লার্ককে বিয়ের পর বিষয়টি স্থানীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমেব্যাপক আলোচনার সৃষ্টি করে। কেপটাউনের একটি মুসলিম পরিবারে বেড়ে উঠেছেন রাবিয়া ক্লার্ক।
দক্ষিণ আফ্রিকার প্রভাবশালী মুসলিম নেতা শেখ ইব্রাহীম গ্যাব্রিয়েলস তাদের বিয়ের আয়োজন করেন। এদিকে তার ইসলাম গ্রহণকে দক্ষিণ আফ্রিকার প্রাচীন রীতি ‘ঝোসা’র সাথে সাংঘর্ষিক বলে মত প্রকাশ করেছে দেশটির প্রবীণ নেতারা। ম্যান্ডলার ওপর অসন্তুষ্টি প্রকাশ করে তারা জানিয়েছেন, এতে দেশটির প্রাচীন রীতি-নীতির ওপর নিজের অধিকার হারাতে পারেন তিনি।
বিয়ের অনুষ্ঠানে ম্যান্ডলা ম্যান্ডেলা বলেন, ‘রাবিয়া ক্লার্ককে বিয়ে করতে পারায় আমি আনন্দিত ও সম্মানিত। এজন্য আমি রাবিয়ার মা-বাবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়া তার পরিবারের অন্যান্য সদস্য ও মুসলিম সম্প্রদায়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
উল্লেখ্য, ম্যান্ডলা বর্তমানে তার নিজ গোত্র ভেজো সম্প্রদায়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার
দাদা নেলসন ম্যান্ডেলার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে এ দায়িত্ব পেয়েছেন তিনি। ইসলাম ধর্ম গ্রহণের আগে আরো তিনবার বিয়ে করেছিলেন ম্যান্ডলা ম্যান্ডেলা। তবে এই প্রথম কোনো মুসলিম তরুণীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা