,

কমছে না জ্বালানি তেলের দাম: নসরুল হামিদ

oil-price-45005দেশের বাজারে জ্বালানি তেলের দাম আপাতত কমছে না বলে আবারও জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।প্রতিমন্ত্রী জানান, অর্থমন্ত্রণালয়ের কাছে বিপিসি’র ঋণ পরিশোধ করতে গিয়েই কমানো যাচ্ছে না দাম। তিনি আরও জানান, তেল বিক্রি থেকে লাভের টাকা অবকাঠামো উন্নয়নে ব্যয় করার কথা ভাবছে সরকার।এদিকে বিশেষজ্ঞদের আশঙ্কা, বিশ্ববাজারের সঙ্গে দামের সমন্বয় করা না হলে, পিছিয়ে পড়বে দেশ।
গত ক’মাস ধরে বিশ্ববাজারে দফায়-দফায় জ্বালানি তেলের দাম কমার হার বিগত কয়েক যুগের হিসেবকে ছাড়িয়ে গেছে। তবে বাংলাদেশের বাজারে এখনও কমানো হয়নি তেলের দাম। এতে অতিরিক্ত অর্থ খরচ করেই মিটছে জ্বালানি চাহিদা।কেন কমছে না তেলের দাম? এমন প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, অর্থ মন্ত্রণালয়ের কাছে বিপিসি’র দেনা পরিশোধ করতে গিয়েই কমানো যাচ্ছে না দাম।তেল থেকে লাভের এই টাকা অবকাঠামো নির্মাণে ব্যয় করার কথা জানিয়েছেন তিনি।
জ্বালানি বিশেষজ্ঞদের অভিযোগ, ভর্তুকি অথবা ঋণ এই বিতর্ক নিরসন করতে সরকারের সুনির্দিষ্ট কোনো জ্বালানি মূল্যনীতি নেই।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয় না করলে প্রতিযোগিতায় দেশ পিছিয়ে পড়ার আশঙ্কা থেকে যায় বলেও মত জ্বালানি বিশেষজ্ঞদের।
আগামীতে তেলের বাজার নিয়ন্ত্রণ ও নিরাপদ রাখতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে একটি আপদকালীন তহবিল গঠনেরও পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা