,

সাকিব আল হাসানকে হত্যার হুমকি!

Screenshot_2016-2-10 19.14.59বুধবার সকাল থেকেই এরকম একটা গুজব বাতাসে ভাসছিল। দেশের বেশ কয়েকটা অনলাইন গণমাধ্যম খবরও প্রকাশ করেছিল যে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হোটেল রুমে সাকিব আল হাসানকে ফোন করে উর্দু ভাষায় হত্যার হুমকি দেওয়া হয়। বেলা পৌনে তিনটার দিকে সাকিব নিজেই এই খবরের সত্যটা স্বীকার করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। নিজের আইডি থেকে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘হত্যার হুমকি! এখন অবধি আমি নিরাপদ, হ্যাঁ যথেষ্ট নিরাপদ আছি।’ যদিও মিনিট ত্রিশ পরেই স্ট্যাটাসটি সরিয়ে নেওয়া হয়। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে খেলতে সাকিব এখন অবস্থান করছেন আরব আমিরাতে। সেখানে দুবাইয়ের খেলা শেষ করে শারজাহ যাওয়ার পরই ঘটে এই ঘটনা। জানা গেছে, হোটেলে সাকিবের রুমে ফোন করে পিএসএল না খেলে দেশে ফিরে যেতে বলা হয়।

উর্দু ভাষায় সাকিবকে গালিগালাজ করে হত্যার হুমকি দেওয়া হয়। সাথে সাথেই সাকিব করাচি কিংসের টিম ম্যানেজমেন্টকে বিষয়টি অবহিত করেন। হোটেল কর্তৃপক্ষকেও ফোন দেওয়ার ক্ষেত্রে আরো বেশি সংবেদনশীল হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে