,

পাকিস্তানের সংসদে হিন্দু বিবাহ আইন পাস

hindu-marriage-bill-pakista20160210101048আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সংসদে অবশেষে হিন্দু নাগরিকদের বিয়ের আইন পাস হয়েছে। সোমবার `হিন্দু বিবাহ বিল ২০১৫` পাস হয়। দেশটির ক্ষমতাসীন দল মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এ বিলে সমর্থন দিয়েছে। সংখ্যাগরিষ্ঠ এমপিদের পাশাপাশি ৫ হিন্দু সদস্যও বিলটিতে সমর্থন জানিয়েছেন।

পাকিস্তানি দৈনিক ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিলের খসড়ায় বিয়ের জন্য দেশটিতে বসবাসকারী হিন্দু পাত্র বা পাত্রীর বয়স ১৮ নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিশেষ দু’টি সংশোধনী প্রস্তাবও জুড়ে দেওয়া হয়েছে খসড়ায়। ক্ষমতাসীন দল পিএমএল-এন সমর্থন জানালেও বিরোধী কয়েকটি দলের এমপিরা বিলটি নিয়ে বিরোধিতা করেছেন।

হিন্দুদের বিয়ে নিয়ে পাকিস্তানে নির্দিষ্ট কোনও আইন না থাকায় নারীদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। ব্যাংক অ্যাকাউন্ট থেকে ভিসা তৈরিসহ বেশ কিছু সরকারি কাজে বিয়ের প্রমাণপত্র লাগে। হিন্দু বিবাহ আইন চালু হওয়ার ফলে এসব সমস্যা অনেকটাই কেটে যাবে বলে দেশটিতে বসবাসকারী হিন্দুরা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা