,

বাংলাদেশকে চতুর্থ সোনা জেতালেন শ্যুটার শাকিল

af13958993796d034ada636c022784e6-shakilস্পোর্টস ডেস্ক : শ্যুটিংয়ে ৫০ মিটার ফ্রি পিস্তলের শ্যুট-অফে উঠেছিলেন শাকিল আহমেদ, আনোয়ার হোসেন ও মহেন্দ্র কুমার। সোনা জয়ের প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত জয় হলো বাংলাদেশের শাকিলের। সেনাবাহিনীর এই শ্যুটার আজ ১৮৭.৬০ স্কোর করে জিতে নিয়েছেন সোনা। এই নিয়ে এসএ গেমসে ৪টি সোনা জিতল বাংলাদেশ। শাকিলের পাশাপাশি আনোয়ার ও মহেন্দ্র আরেকটু ভালো করতে পারলে এই ইভেন্টের দলগত সোনাটিও হতে পারত বাংলাদেশের।

কিন্তু আনোয়ার ষষ্ঠ ও মহেন্দ্র অষ্টম হওয়ায় বাংলাদেশকে দলগত ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। শাকিলের সোনালি সাফল্যের পাশে শ্যুটিং রেঞ্জে আজ ব্যর্থতাও আলিঙ্গন করেছে বাংলাদেশকে। মেয়েদের যে ১০ মিটার এয়ার রাইফেল এত দিন বাংলাদেশের জন্য ছিল স্বর্ণপ্রসবা ইভেন্ট, তাতে কোনো পদকই সম্ভবত আনতে পারছেন না সুরাইয়ারা।

এর আগে বাংলাদেশকে তিনটি সোনাই জিতিয়েছেন দুই মেয়ে—মাবিয়া আক্তার (সীমান্ত) ও মাহফুজা খাতুন (শিলা)। ভারোত্তোলন থেকে প্রথম সোনা এনেছেন মাবিয়া, এরপর সাঁতার থেকে বাকি দুটি সোনা জিতিয়েছেন মাহফুজা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে