,

সহিংস সমাবেশ নিয়ন্ত্রণে গুলির পরিবর্তে ‘গুলতি’

1455089023ভারতের হরিয়ানা রাজ্যে সহিংস সমাবেশ নিয়ন্ত্রণে ‘গুলতি’ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এতে সমাবেশে থাকা মানুষদের আহত হওয়ার আশঙ্কার মধ্যে পুলিশকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
হরিয়ানা রাজ্যের জিন্দ জেলার পুলিশ প্রধান অভিষেক জরওয়াল বলেন, বিশেষ ডিজাইনে তৈরি করা এই গুলতি অনেক গবেষণার মাধ্যমে তৈরি করা হয়েছে। সমাবেশ নিয়ন্ত্রণে লাঠি, টিয়ার গ্যাস ও বন্দুকের সঙ্গে নতুন পদ্ধতি হিসেবে গুলতি যোগ করা হয়েছে।
সহিংস সমাবেশে সরাসরি গুলি করা এড়াতে এই পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান অভিষেক। তিনি বলেন, কর্মকর্তাদের বলা হয়েছে গুলতি ও টিয়ার গ্যাস প্রাথমিকভাবে ব্যবহার করতে এবং এতে কাজ না হলে তবেই বন্দুক ব্যবহার করতে। গুলতি দিয়ে মার্বেল ও মরিচের তৈরি বল ছোড়া হবে এবং এই জন্য সমাবেশ নিয়ন্ত্রণকারী পুলিশদের অস্ত্র রাখার জন্য আলাদা পকেট দেয়া হবে পোশাকে। মার্বেল এবং মরিচের তৈরি বলে কাউকে গুরুতর আহত না করেও সমাবেশ নিয়ন্ত্রণ করার ধারণা থেকেই এই উদ্যোগ বলে জানা গেছে। তবে গুলতি থেকে ছোড়া মার্বেল বা মরিচের তৈরি বল কতটুকু নিরাপদ সেটা নিয়েও আশঙ্কা রয়েছে। বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা