,

বাঞ্ছারামপুরে বৈঠার আঘাতে জেলের মৃত্যু

2016_02_06_13_41_21_fSlOTJzRXa7kc1d4Is3vwCVV2cM3h6_originalব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রতিপক্ষের বৈঠার আঘাতে আমান উল্লা (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহত আমান উল্লা উপজেলার চর শিবপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে।
বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে মেঘনা নদীতে মাছ ধরার সময় জাল ফেলা নিয়ে আমান উল্লার সঙ্গে অপর জেলে এবাইদুল্লার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে এবাইদুল্লা তার হাতে থাকা নৌকার বৈঠা দিয়ে আমান উল্লার পেটে আঘাত করেন। এ ঘটনায় গুরুতর আহত হন আমান উল্লাহ। অন্য জেলেরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পর আমান উল্লার মৃত্যু হয়।
ওসি আরো জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত এবাইদুল্লা পলাতক রয়েছেন। নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা