,

রিও অলিম্পিকে যেতে অ্যাথলেটদের জোর করবে না যুক্তরাষ্ট্র

1455094699জিকা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রাজিলে অনুষ্ঠিতব্য রিও অলিম্পিক নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। দেশটির অলিম্পিক কমিটি অ্যাথলেটিক ফেডারেশনগুলোকে বলেছে, যদি অ্যাথলেটরা ব্রাজিলে যেতে স্বাচ্ছন্দ্য বোধ না করে তাহলে তাদের যাওয়ার প্রয়োজন নেই।

এডিস মশার মাধ্যমে ছড়ানো জিকা ভাইরাস ইতোমধ্যে পুরো লাতিন আমেরিকায় ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে আক্রান্ত মা-বাবার ছোট মাথার শিশু নিয়ে জন্ম নিচ্ছে যা মাইক্রোসেফালি নামে পরিচিত। ইতোমধ্যে কলম্বিয়া, ডমিনিকান রিপাবলিক, ইকুয়েডর ও জ্যামাইকা ইতোমধ্যে নারীদের পুরো সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত গর্ভধারণ না করতে পরামর্শ দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে দক্ষিণ আমেরিকায় ৪০ লক্ষ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। আর যুক্তরাষ্ট্রর রোগ নিয়ন্ত্রন সংস্থা দক্ষিণ আমেরিকা ভ্রমণ এড়িয়ে চলতে গর্ভবতী নারীদের পরামর্শ দিয়েছে। আর এরই মধ্যে মার্কিন অলিম্পিক কমিটি দেশটির স্পোর্টস ফেডারেশনগুলোকে পরামর্শ দিয়েছে, অ্যাথলেটরা ব্রাজিলে অনুষ্ঠিতব্য রিও ডি জেনিরোর অলিম্পিকে যেতে না যেতে চাইলে তাদের যেন জোর না করা হয়।

জিকা ভাইরাস নিয়ে ইতোমধ্যে বেশ কয়েকজন অ্যাথলেট রিও অলিম্পিকে জিকা ভাইরাসের সংক্রমণ নিয়ে নিজেদের শঙ্কার কথা বলেছেন। রোয়িংয়ে ২০০৮ ও ২০১২ সালে সোনা জেতা অ্যান্ড্রু ট্রিগস হজন জানিয়েছেন তার স্ত্রী ব্রাজিলে যাবেন না। তিনি বলেন, নতুন পরিবার শুরু করতে চায় এমন যে কারো জন্য জিকা ভাইরাস এক সত্যিকারের হুমকি। ২০০৪ সালে ১০০ মিটার সোনা জেতা মার্কিন যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার জাস্টিন গ্যাটলিন বলেন, আমি চেষ্টা করবো রিও গেমসে না যেতে। তবে অলিম্পিকে সোনা জেতার হাতছানিটাও অনেক বড়কিছু। তবে তার আগে আমি আশা করবো পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে এর মধ্যে। এএস স্পোর্টস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে