,

প্রথম জিকা রোগী শনাক্ত চীনে

1455092626চীন প্রথম জিকা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির খবর নিশ্চিত করেছে। ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি সম্প্রতি দক্ষিণ আমেরিকা থেকে ফিরেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়া।

চীনের জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশন জানিয়েছে আক্রান্ত ব্যক্তি জিয়াংজি প্রদেশের গানজিয়ান কাউন্টির বাসিন্দা। তবে এই ভাইরাস চীনে ছড়িয়ে পড়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে কারণ এখন চীনে শীতকাল। সম্প্রতি ভেনেজুয়েলা থেকে হংকং ও শেনজেন হয়ে নিজের বাড়িতে ফিরেছেন ওই ব্যক্তি। ফেরার পরে জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ মাথা ব্যথা ও জ্বর হওয়ার পরে তাকে পরীক্ষা করলে এটি নিশ্চিত হয়। আক্রান্ত ব্যক্তিকে তার নিজের শহরের একটি হাসপাতালে আলাদা করে চিকিৎসা করা হচ্ছে। স্বাভাবিক ভাবেই সেরে উঠছেন বলে জানিয়েছে চীন।mosquito

এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকা অঞ্চলেই জিকা ভাইরাসের প্রাদুর্ভাব বেশি। অঞ্চলটির দেশগুলোতে ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক নিয়ে শিশু জন্মের সংখ্যা বেড়ে চলেছে। এ জন্য জিকা ভাইরাস দায়ী বলে মনে করছেন বিজ্ঞানীরা। এডিস মশার মাধ্যমে জিকা ভাইরাস ছড়ায় বলে এত দিন বলে আসছিলেন বিজ্ঞানীরা। তবে যৌন সংসর্গের মাধ্যমেও তা ছড়ানোর বিরল ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। ব্রাজিলসহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশে জিকা ভাইরাসের ব্যাপক সংক্রমণের পরিপ্রেক্ষিতে সম্প্রতি স্বাস্থ্য-সংক্রান্ত জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা